Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সোহাগ অটোর অনুমোদন বিহীন অটো রিকশা তৈরির কারখানা চলছেই
  • স্ত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে যশোরে স্বামী আটক
  • জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে যশোরে-উদ্বেগ (ভিডিও সহ)
  • যশোরের আলোচিত শিপ্রা মৃত্যুর বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল
  • নড়াইলে ৫ দিনব্যাপি বইমেলা উদ্বোধন
  • কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শিক্ষার্থী ধর্ষণ : অভিযুক্ত আটক

banglarbhoreBy banglarbhoreSeptember 13, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিকরগাছা সংবাদদাতা

যশোরের ঝিকরগাছায় এক কলেজ শিক্ষার্থীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণের ঘটনায় থানায় মামলার পর পুলিশ অভিযুক্ত ধর্ষক মেহেদী হাসান @ সজল (২৪) গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। ধর্ষক সজল উপজেলার কৃর্তীপুর পশ্চিমপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে। ধর্ষিতা নিজেই বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন।

থানার এজাহার সূত্রে জানা যায়, বাদী এবং তার স্বামী একই কলেজের শিক্ষার্থী। শিক্ষার্থী হওয়ার কারণে তারা বিয়ের বিষয়টি গোপন রাখেন। এদিকে বাদীর মা পৃথক থাকার কারণে তিনি মাঝে পাশর্^বর্তী গ্রামের মায়ের সাথে দেখা করতে যেতেন। এবং তার বিয়ের বিষয়টি তার মাকে জানান এবং মায়ের বাড়িতে নিজ স্বামীকে নিয়ে যেতেন মাঝে মাঝে। এর মাঝে গত ৯ সেপ্টেম্বর বাদীর মায়ের বাড়িতে তার স্বামী রাতে আসেন এবং গভীর রাতে চলেও যান। এরপর ওইদিন ভোরে আসামি বাদীকে ফোন করে তার স্বামীর সাথে তার অন্তরঙ্গতার ঘটনা প্রকাশ করে দেয়ার হুমকি দিয়ে দরজা খুলতে বাধ্য করে। এ সময় তিনি দরজা খোলার সাথে সাথে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ঘটনার বিষয়ে কাউকে জানালে বাদীর বিয়ের খবরসহ স্বামীর ক্ষতি করবে বলে হুমকি দিয়ে চলে যায়। বাদী বিষয়টি  সকালে তার মা ও স্বামীকে অব্যাহতি করে থানায় এজাহার দাখিল করেন।

থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ও তদন্ত পরিদর্শক ইব্রাহীম আলী বলেন, শিক্ষার্থীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণের ঘটনায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় একটি এজাহার হয়েছে। এজাহারের উপর ভিত্তি করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আসামিকে আটক করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলা নং ০৬, তারিখ-১১/০৯/২০২৪ খ্রি.।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সোহাগ অটোর অনুমোদন বিহীন অটো রিকশা তৈরির কারখানা চলছেই

    September 23, 2026

    স্ত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে যশোরে স্বামী আটক

    September 23, 2026

    জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে যশোরে-উদ্বেগ (ভিডিও সহ)

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.