Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভরা মৌসুমে সরবরাহ বাড়লেও নিম্ন ও মধ্যবিত্তের সাধ্যের বাইরে ইলিশ
  • শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এক্সট্রা কারিকুলামে গুরুত্ব দেয়া হচ্ছে : অমিত
  • নজরুল ইসলামের প্রয়াণ দিবসে উদীচী যশোরের শ্রদ্ধাঞ্জলি
  • অবৈধভাবে ভারতে প্রবেশকালে মহেশপুর সীমান্তে ৪ বাংলাদেশি আটক
  • যশোরে মাকে হত্যা : স্কুলশিক্ষক ছেলে গ্রেপ্তার
  • বাঘারপাড়া ও নড়াইল সীমান্তের এগারোখানে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
  • কবিরাজির আঁড়ালে জাল টাকার কারবার : মণিরামপুরে আটক ২, জব্দ কম্পিউটার, জাল নোট
  • জাগরণী চক্র ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা প্রয়াত আজাদুল কবির আরজুর জন্মদিন উদযাপিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, August 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে স্বাধীন সরকার প্রত্যাশা সমন্বয়কদের

banglarbhoreBy banglarbhoreAugust 8, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মনিরামপুর সংবাদদাতা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মণিরামপুরের সমন্বয়করা অভিযোগ করে বলেন, এ আন্দোলনের সাথে যুক্ত যারা আছেন, তারা কোন রাজনৈতিক লেজুড় বৃত্তি করে না। শেখ হাসিনার সরকারকে হঠাতে অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক ভাই শহীদ হয়েছে। তাদের রুহের শান্তি কামনা করছি। বর্তমানে যে প্রেক্ষাপট চলছে, আমরা এটা আশা করিনি।
বুধবার রাত সাড়ে ৮টা মণিরামপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন বক্তৃতাকালে সমন্বয়করা এসব কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে করে তারা বলেন, মনিরামপুর লুটপাট, বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। যা পত্রিকায় পাতায় আমরা পাচ্ছিনা। আমরা আশা করব আপনারা সত্যটাকে তুলে ধরবেন। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে স্বাধীন একটি সরকার প্রত্যাশা করছি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সমন্বয়ক মনিরুজ্জামান, ফয়সাল মাহমুদ, তাসনিম হাসান বর্ষা, মাকসুদুল আলম রোহান। এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়ককারী হাসাইন ইকবাল সানি, তাজুওয়ার তাহমিদ, ফাহিম, আফরিন সুলতানা আনিকা।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, পূর্বে কখন কার সাথে শত্রুতা রয়েছে এ মহুর্তে এক শ্রেণীর যুবকরা সেটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে প্রতিশোধ নিচ্ছে। যার দায়ভার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর দায় চাপানোর চেষ্টা চলছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমন্বয়করা জানান, কোথাও কোন ঘটনা ঘটতে থাকলে আমাদের একটু জানাবেন। প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা সেটা মোকাবেলা করব। ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। হিন্দু সম্প্রদায়ে উপর কোন নির্যাতন, লুটপাট, মন্দির ক্ষতিগ্রস্ত করুক এটা কাম্য নয়। আমরা সংখ্যালঘুদের ভাই হিসেবে দেখতে চাই।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ভরা মৌসুমে সরবরাহ বাড়লেও নিম্ন ও মধ্যবিত্তের সাধ্যের বাইরে ইলিশ

    August 28, 2026

    শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এক্সট্রা কারিকুলামে গুরুত্ব দেয়া হচ্ছে : অমিত

    August 28, 2026

    নজরুল ইসলামের প্রয়াণ দিবসে উদীচী যশোরের শ্রদ্ধাঞ্জলি

    August 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.