Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ২৬শে সেপ্টেম্বর থেকে যশোরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন
  • যশোরে মাদক মামলায় চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
  • যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে প্রতিমন্ত্রী অমিতের মতবিনিময়
  • যশোর সিভিল সার্জনকে ডেঙ্গু কিট ও স্যালাইন দিল বিপিএইসসিডিএ
  • আধিপত্য বিস্তার নিয়ে শার্শায় শহিদ ও রেজাউল পক্ষের বোমা-গুলি : আহত ৪
  • ইউপি নির্বাচনে থাকছে ৪২ প্রতীক, দলীয় প্রতীক থাকছে না
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
  • মণিরামপুরে ৬২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 25
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শিবির সন্দেহে ঢাবি ৫ শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় যবিপ্রবির কর্মকর্তা গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreNovember 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচ শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মকর্তা সাইফুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের সংস্থাপন প্রশাসন-১ কর্মরত ও তৎকালীন ঢাবি শাখা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে যশোরের পুলিশের সহায়তায় ঢাকার শাহাবাগ থানার পুলিশ আটক করেছে বলে জানিয়েছে যশোর কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন । তিনি বলেন, আটকের পর যবিপ্রবির ওই কর্মকর্তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৭ সালের ১৬ আগস্ট রাত ১১ টায় ঢাবি ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক সাইফুর রহমানের নেতৃত্বে তৎকালীন মুহসীন হল ছাত্রলীগের নেতাকর্মীরা শিবিরকর্মী সন্দেহে ৫ ঢাবি শিক্ষার্থীকে রাতভর শারীরিক নির্যাতন চালাই। ভুক্তভোগী শিক্ষার্থীরা অস্বীকার জানালে শরীরের বিভিন্ন জায়গায় জখম ও জিহ্বায় ছুরি চালাই তারা।

একপর্যায়ে ওই পাঁচ শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এবিষয়ে গত ২ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানায় ভুক্তভোগী ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাসরুর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বাপ্পি মিয়া, মনোবিজ্ঞান বিভাগের ইবরাহীম হোসেন, মেহেদী হাসান এবং আবদুল গাফফারের পক্ষে মাসরুর বাদী হয়ে ১৩ জন ছাত্রলীগ নেতার নামে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

মামলার তিন নাম্বার আসামি সাইফুর রহমানকে গ্রেফতারে সহযোগিতা চেয়ে বিশ্ববিদ্যালয়ের কাছে লিখিত পত্র দেয় ডিএমপির শাহবাগ থানা পুলিশ।

পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অভিযুক্ত সাইফুর রহমানকে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আমজাদ হোসেন। এর পর ‘একতা এম্বুলেন্স’ নামের একটি মাইক্রোবাসে করে তাকে নিয়ে যেতে দেখা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলের শিক্ষার্থীকে মারধরের অপরাধে শাহবাগ থানায় একটি মামলা হয়। মামলার আসামি ঢাবি ছাত্রলীগের তৎকালীন আইন বিষয়ক সম্পাদক ও বর্তমান যবিপ্রবির সেকশন অফিসার সাইফুর রহমান।

তাকে আটকের জন্য শাহবাগ থানা পুলিশ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তা চাইলে, বিশ্ববিদ্যালয়ে যেকোনো অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে ও সাইফুর রহমানের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে প্রধান ফটকের সামনে নিয়ে পুলিশের কাছে সোপর্দ করি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ২৬শে সেপ্টেম্বর থেকে যশোরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

    September 24, 2026

    যশোরে মাদক মামলায় চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

    September 24, 2026

    যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে প্রতিমন্ত্রী অমিতের মতবিনিময়

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.