Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় গভীর রাতে বাড়িতে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩
  • কেশবপুর প্রেসক্লাব দখলে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৭
  • অপ্রতিম হত্যার ঘটনায় ন্যায় বিচার দাবি করেছে এনসিপি
  • ডাক্তার মনির হোসেন রেজার বিরুদ্ধে সিভিল সার্জন কার্যালয়ে প্রতারণার অভিযোগ
  • জ্বালানি তেলের দাম বাড়ার খবরে যশোরের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
  • ডুমুরিয়ায় মাদক বিক্রেতা আটক, ২৫ পিস ইয়াবা উদ্ধার
  • কেশবপুরে ১৭ বছর বয়সে শিক্ষক পদে নিয়োগ! 
  • যশোর বিজিবির অভিযানে ২ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শিশুর ভাসমান লাস উদ্ধার হত্যার অভিযোগে ৩ প্রতিবেশী আটক

banglarbhoreBy banglarbhoreSeptember 29, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামে পুকুরে পানিতে পাঁচ বছর বয়সী তাসনিয়ার মরদেহ পাওয়া যায়। পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্ত করতে রাজি ছিলেন না স্বজনরা। কিন্তু শিশুটির ঠোঁটে কাটা দাগ থাকায় ময়নাতদন্তের সিদ্ধান্ত নেয় পুলিশ।

প্রায় দুই মাস পর ময়নাতদন্ত রিপোর্টে জানা যায়, পানিতে ডুবে নয় শিশুটিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আসামিদের নামে মামলা করেন শিশুটির পিতা। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পর্ণোগ্রাফিতে আসক্ত প্রতিবেশি এক কিশোরীর বিকৃত যৌনচারের শিকার হয় শিশুটি। তাকে হত্যা করে পুকুরের পানিতে ফেলে দেয় অভিযুক্তরা।

গ্রেফতারের পর রোববার তিনজনকে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃতরা হলেন, বাঘারপাড়ার শ্রীরামপুর গ্রামের ইশিতা আক্তার রিতু ও তার বাবা তহিদুর রহমান, মা নিরু বেগম।

পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, ২০ জুলাই যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামে বাড়ির পাশে পুকুরে শিশু তাসনিয়া (৫) ভাসমান লাশ উদ্ধার হয়। পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে মনে করে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে চেয়েছিল স্বজনরা। কিন্তু শিশুটির ঠোঁটে ক্ষত দেখে পুলিশের সন্দেহ হয়। লাশ ময়নাতদন্ত করলে রিপোর্ট আসে শ^াসরোধে হত্যা করা হয়েছে।

হত্যাকান্ডটি নিয়ে ছায়া তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআইয়ের তদন্তে হত্যার রহস্য উন্মোচন করেছে। শিশুটির প্রতিবেশি কিশোরী ইশিতা আক্তার রিতু পর্ণোগ্রাফিতে আসক্ত। ঘটনার দিন মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখে উত্তেজিত হয়ে ভিকটিম শিশুর সঙ্গে বিকৃত যৌনচার করে রিতু।

এখানেই খ্যান্ত হয়নি সে, ওই শিশুকে হত্যা করে মরদেহ লেপের ভেতরে পেচিয়ে রেখে দিয়েছিলেন নিজ ঘরে। একপর্যায় রাতের আধারে বাড়ির পাশের পুকুরে ওই শিশুর মরদেহ ফেলে দেয়া হয়। পরে সাজানো হয় পানিতে ডুবে মৃত্যুর নাটক। একপর্যায় ময়নাতদন্তের পর বেরিয়ে আসে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তাসনিয়াকে।

সেই সময় থানা পুলিশও রিতু ও তার পরিবারকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তারা মুখ খোলেনি। ময়নাতদন্তে আরও উঠে আসে হত্যার আগে তাসনিয়াকে যৌননিপীড়ন করা হয়েছিলো। এ তথ্যে থানা পুলিশের তদন্ত ঘুরে যায় অন্যদিকে। তারা ধর্ষকের সন্ধানে মাঠে নামে। এঘটনায় নিয়মিত মামলা করেন তাসনিয়ার পিতা রজিবুল ইসলাম। অন্যদিকে, পিবিআই যশোরের সদস্যরা পড়ে থাকে রিতুকে নিয়েই। ঘটনার পরপরই তড়িঘড়ি করে রিতুর বিয়ে দেয়া ও তার একেক সময় একেক রকম তথ্য দেয়ায় সন্দেহ প্রকট হয়। ধীরে ধীরে বেরিয়ে আসে লোমহর্ষক ঘটনা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শার্শায় গভীর রাতে বাড়িতে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩

    September 21, 2026

    কেশবপুর প্রেসক্লাব দখলে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৭

    September 21, 2026

    অপ্রতিম হত্যার ঘটনায় ন্যায় বিচার দাবি করেছে এনসিপি

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.