Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শিশু বহন করছে শিশু সুরক্ষার সাইনবোর্ড !

banglarbhoreBy banglarbhoreOctober 18, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কোটচাঁদপুর সংবাদদাতা
কোটচাঁদপুরের জগন্নাথপুর শিশু সুরক্ষা কমিউনিটি হাবের সাইনবোর্ড বহন করছেন সংগঠনের এক শিশু। বৃহস্পতিবার বিকেলে এ দৃশ্য দেখা যায় উপজেলা প্রধান ফটকের সামনের সড়কে। যদিও বাচ্চাদের হাতে সাইনবোর্ড তুলে দেয়নি বলে দাযিত্ব এড়িয়েছেন ওই প্রকল্পের কো-অর্ডিনেটর ইলিয়াস আহম্মেদ।

জানা গেছে, ঝিনাইদহের তিন উপজেলায় একসিলারেটিং প্রটেকশন ফর চিলড্রেন (এপিসি) প্রকল্পের আওতায় চারটি হাব পরিচালিত হচ্ছে। প্রতিটি হাবে রয়েছে ২ জন পিআর লিডার ও ২ জন পিএফ। এখান থেকে পিআর লিডাররা সম্মানি পান ১ হাজার টাকা। বিনিময়ে শ্রম দিতে হয় সপ্তাহে ২ দিন। আর পিএফদের শ্রম দিতে হয় সপ্তাহে ৫ দিন। বিনিময়ে তারা পান ১ হাজার পাঁচশ’ টাকা বলে জানালেন হাবের প্রশিক্ষক ৯ ম শ্রেনীর ছাত্র পিয়াস হোসেন ও দশম শ্রেণীর শিক্ষার্থী লাবনী খাতুন।

তারা বলেন, এখানে বাচ্চাদেরকে সচেতন করা হয়। বাচ্চারা এখানে এসে খেলা ধুলা করেন। অনেক লেখালেখিও করে থাকেন। বৃহস্পতিবার ওই হাবের বাচ্চাদের জন্য বিভিন্ন উপকরণ ও ফেস্টুন ব্যানার দেয়া হয় মহিলা বিষয়ক কর্মকর্তার কোটচাঁদপুরের কার্যালয় থেকে। ওই সাইনবোর্ডে লেখা ছিল জগন্নাথপুর শিশু সুরক্ষা কমিউনিটি হাব। সেই সাইনবোর্ডগুলোই বহন করে নিয়ে যেতে দেখা যায় জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শিহাব হোসেন ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী লামিয়া খাতুনকে।

তিনি বলেন,আমাদের প্রতিটি হাবে ৪ জন করে কর্মী রয়েছে। অফিস থেকে তাদের হাতে এ সাইনবোর্ড তুলে দেয়া হয়। বাইরে নিয়ে গিয়ে তারা কার হাতে দিয়েছেন, সেটা আমাদের দেখার বিষয় না। একই সুরে কথা বলে দায়িত্ব এড়ালেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম। তিনি বলেন, শিশু শ্রম তো বাইরে সব জায়গায় হচ্ছে। সে তুলনায় তো এটা কিছুই না।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে বলেন, ঘটনাটি নিয়ে মহিলা বিষয়ক কর্মকর্তার সঙ্গে কথা বলেন। তবে এ প্রসঙ্গে তিনি আর কোন মন্তব্য করেননি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

    August 18, 2026

    যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

    August 18, 2026

    সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

    August 18, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.