Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়
  • মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন
  • শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা
  • দুর্গার্পূজা উপলক্ষো তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের মতবিনিময়
  • মহাসপ্তমীতে যশোরের মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়
  • আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, যবিপ্রবির ৯ খেলোয়াড় আহত
  • বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ যুবক আটক
  • চৌগাছায় হামজ্বরে ইউপি চেয়ারম্যান সবুজের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শিশু সুমনের হাতে সাবলীল চার চাকার গাড়ি

banglarbhoreBy banglarbhoreMay 31, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

রাইসুল ইসলাম অপু

মাত্র চার বছর বয়স। এই বয়সে হয়তো কিছু শিশু চালানো শেখে সাইকেল, কেউবা আবার পারদর্শিতা দেখায় ভিডিও গেমসে। আর বর্তমান আধুনিকতার এ যুগে হয়তো পারদর্শী হয় মোবাইলে। কিন্তু চার বছর বয়সী এক শিশু চার চাকার গাড়ি চালিয়ে অবাক করে দিয়েছে গোটা এলাকাকে। রীতিমতো গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে সড়কে গাড়ি চালাচ্ছে সুমন।

যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি মহাসড়কের পাশেই অবস্থিত লতিফিয়া ফ্রি মডেল মাদরাসার ছাত্র সুমন। চার চাকার একটি গাড়ি চালিয়ে তাক লাগিয়ে দিয়েছে এলাকায়। রিতিমতো ঘোরাচ্ছে গাড়ির স্টিয়ারিং, বাজাচ্ছে হর্ণ। আবার কখনও ব্রেক চেপে দাঁড়াচ্ছে গন্তব্যে। সে একাই নয় মাঝে মাঝে মাদরাসার অন্য সহপাঠিদেরও সাথে নিয়ে ঘুরছে গ্রামের আকাবাকা পথে। পাঞ্জাবী পাজামা ও মাথায় টুপি পরে সাবলিলভাবে রাস্তা দিয়ে হেটে এসে চার বছর বয়সী এই শিশু গাড়ির চালকের আসনে বসে। এরপর গাড়ির সুইচ অন করে দক্ষ হাতে গাড়ি চালিয়ে ঘুরে বেড়ায় গ্রামের মেঠো পথে। গাড়ি চালাতেও বেশ পটু এই শিশুটি।

সুমন বলে, মিজান কাকা একটি গাড়ি বানিয়েছে। গাড়িটি আমাদের মাদরাসার বড়রা চালায়। তাদের চালানো দেখে আমারও ইচ্ছা হতো আমি চালাবো। তারপর দুই-এক দিন চালানোর পরে এখন আমি একাই গাড়িটি চালাতে পারি। এই গাড়িটি চালাতে আমার ভাল লাগে।

লতিফিয়া ফ্রি মডেল মাদরাসা পরিচালক মিজানুর রহমান পেশায় একজন মটর মেকানিক, তিনি নিজ খরচে চালান মাদরাসাটি। যেখানে ফ্রিতে থাকে এতিম শিশুরা। তিনি নিজে পরিবেশবান্ধব সৌর বিদ্যুৎ চালিত চার চাকার একটি গাড়ি তৈরি করেন। গাড়িতে রয়েছে ১২ ভোল্টের চারটে ব্যাটারি। চারটি চাকা ও মটর। এছাড়া গাড়ির সামনে রয়েছে দুটি লাইট, একটি হর্ণ।

মিজানুর রহমান বলেন, এতিম খানায় শিশুদের পড়াশুনার পাশাপাশি দেয়া হয় বিভিন্ন কারিগরি শিক্ষা। যাতে পড়াশুনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে পারদর্শী হয়ে শিশুরা।

তিনি আরো জানান, সামনে যে স্মার্ট বাংলাদেশ হবে তাতে এতিমখানার শিক্ষার্থীরা ভূমিকা রাখবে।
আমার মাদরাসার শিশু সুমন মাত্র দুই মাসেই শিখে ফেলেছে গাড়ি চালানো।

নিউজের ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়

    October 18, 2026

    মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন

    October 18, 2026

    শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.