প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর একের পর এক হুমকির অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থীর অনুসারীর বিরুদ্ধে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় রয়েছে ওই এলাকার স্বতন্ত্র প্রার্থীর কর্মী ও ভোটাররা। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর পরই উপজেলার হিন্দু অধ্যুষিত ধলাহরাচন্দ্র ইউনিয়নের প্রতিটা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধমকি দিচ্ছে নৌকা প্রতীকের প্রার্থীর অনুসারী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিনার বিশ্বাসের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল।
ধলাহরাচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চাঁদ আলী বিশ্বাস জানান, নির্বাচনী আচরণবিধি ভেঙে প্রতিদিন বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত দেশীয় অস্ত্র নিয়ে বাড়ি বাড়ি গিয়ে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকে ভোট না দেয়ার জন্য হুমকি দিচ্ছে। এমনকি তারা বলছে টেবিলের পরে ব্যালট পেপারে আমাদের সামনে সিল মারতে হবে। তা না হলে ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।
এ ঘটনায় আমার ইউনিয়নের হিন্দু ভোটারসহ সাধারণ ভোটারদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এসব অভিযোগের বিষয়ে সাবেক ছাত্রলীগ নেতা দিনার বিশ্বাস জানান, এমন কোনো কিছুই করিনি। মাঝে মাঝে বিকেলের দিকে কয়েকশত মোটরসাইকেল নিয়ে নৌকা প্রতীকের পক্ষে শো-ডাউন দিচ্ছি।
এ ব্যাপারে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া হিন্দু অধ্যুষিত এলাকার ভোটারদের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হচ্ছে। অবাধ-সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য আমরা বদ্ধপরিকর।
শিরোনাম:
- আশাশুনিতে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা
- আশাশুনিতে নারী অগ্রগতি প্রজেক্ট ইনসেফশন মিটিং অনুষ্ঠিত
- ডুমুরিয়া গুলিতে যুবক নিহত
- মণিরামপুরে তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- যশোরে ইসলামীয়া ডায়াগনস্টিক সিলগালা প্রিন্সকে লাখ টাকা জরিমানা
- বনফুলে ভোক্তা অধিকারের লাখ টাকা জরিমানা
- যশোর আইনজীবী সমিতির নির্বাচন ২৮ নভেম্বর
- যশোরে তরিকুল ইসলামের স্মরণে রিকশা-ভ্যান শ্রমিক দলের দোয়া ও খাবার বিতরণ