Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অবৈধভাবে ভারতে প্রবেশকালে মহেশপুর সীমান্তে ৪ বাংলাদেশি আটক
  • যশোরে মাকে হত্যা : স্কুলশিক্ষক ছেলে গ্রেপ্তার
  • বাঘারপাড়া ও নড়াইল সীমান্তের এগারোখানে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
  • কবিরাজির আঁড়ালে জাল টাকার কারবার : মণিরামপুরে আটক ২, জব্দ কম্পিউটার, জাল নোট
  • জাগরণী চক্র ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা প্রয়াত আজাদুল কবির আরজুর জন্মদিন উদযাপিত
  • চৌগাছায় গরুবাহী আলমসাধু উল্টে চালক নিহত
  • স্ক্রিনের আলোয় হারিয়ে যাচ্ছে রাতের ইবাদত
  • পাওনা টাকার দাবিতে গোয়াল থেকে নিয়ে গেল গরু !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, August 28
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্যামনগরে সভা সমাবেশে ১৪৪ ধারা জারি

banglarbhoreBy banglarbhoreJanuary 23, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্যামনগর সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির দু’গ্রুপের উত্তেজনাকে ঘিরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার রাতে উপজেলা প্রশাসন এ ঘোষণা দেয়।
জানা গেছে, বিএনপির উপজেলা ও পৌর কমিটিকে ঘিরে টানা কয়েকদিন ধরেই শ্যামনগর উপজেলায় বিএনপির দুটি গ্রুরে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই নতুন ঘোষিত উভয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে উপজেলার বাস টার্মিনালে শান্তি সমাবেশের ডাক দেয় বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সোলাইমান কবির গ্রুপ। আর এ কমিটির সদ্য সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ গ্রুপ সেটি প্রতিহতের ঘোষণা দেয়। এতে করে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পরে। দুই গ্রুপের এমন মুখোমুখি অবস্থানে বিশৃঙ্খলা এড়াতে জারি করা হয় ১৪৪ ধারা। শেষ খবর পাওয়া পর্যন্ত, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা বলেন, রাজনৈতিক দলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা দেখা দেয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুন বলেন উপজেলা বিএনপির দু’গ্রপের সমাবেশকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নিলে মূলত গণ্ডগোলের সূত্রপাত হয়েছিল বুধবার বিকালে। এতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে ফলে ১৪৪ ধারা ডাকা হয়েছে শ্যামনগর পৌরসদর এলাকায়। ১৪৪ ধারার মধ্যে উক্ত এলাকায় সভাসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং একসাথে ৫ জনের অধিক লোক শক্তি প্রদর্শন ও বল প্রয়োগের উদ্দেশ্যে মুভ করতে পারবেনা। পুনরাদেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবত থাকবে। এ ব্যপারে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম বলেন, এ ঘটনায় কেন্দ্র থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শ্যামনগর উপজেলা এবং পৌরসভার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

শ্যামনগরে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    অবৈধভাবে ভারতে প্রবেশকালে মহেশপুর সীমান্তে ৪ বাংলাদেশি আটক

    August 28, 2026

    যশোরে মাকে হত্যা : স্কুলশিক্ষক ছেলে গ্রেপ্তার

    August 28, 2026

    বাঘারপাড়া ও নড়াইল সীমান্তের এগারোখানে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

    August 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.