Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ১২, ২০২৪

শ্রীউলায় শহিদদের স্মরণে দোয়া মাহফিল

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ১২, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

আশাশুনি সংবাদদাতা

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ী বাজারে বকচর রেডিয়েন্স ক্লাবের দ্বিতীয় তলায় এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শ্রীউলা ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে সমন্বয়ক মুরশিদ আলম রাব্বীর সভাপতিত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা ও দোয়া কামনা করে বক্তব্য রাখেন সমন্বয়ক চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের সেলিম হোসেন, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের রোকনুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের আব্দুর রহমান, আবুল কালাম ইউসুফ, মাওলানা আব্দুর রহমান,অহিদুল ইসলাম প্রমুখ।

সমন্বয়ক এসএম বিপ্লব হোসেনের পরিচালনায় কুরআন তেলাওয়াত করেন মাওলানা জোবায়ের হোসেন। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল হাকিম। দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী নায়েবে আমীর নূরুল আবছার মোর্তজা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাবেক সভাপতি রফিকুজ্জামান ছোট্টু, যুগ্ম আহবায়ক আতাউল্লাহ চৌধুরী, বিএনপি নেতা আলামিন হোসেন, ইউপি সদস্য আক্তার হোসেন, আব্দুর রাজ্জাক,ইয়াছিন আলী, মহিষকুড় মৎস্য সেডের সভাপতি আরিফ মোল্ল্যা প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.