Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ জনের জেল-জরিমানা
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর পুলিশের আইনশৃঙ্খলা সভা
  • তথ্য জানার অধিকার দিবসে সনাকের প্রচারণা ও তথ্য ফর্ম পূরণ
  • কেশবপুরে জবাই করা ছাগলের পেটে দুই বাচ্চা!
  • যশোর সদর হাসপাতালে দালাল চক্রের দুই সদস্য ও নারী চোর আটক
  • অভয়নগরে শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ
  • তালায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু : পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
  • যশোরে বিদেশ ফেরত নারীদের ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, October 7
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধ : সংঘর্ষে মহিলাসহ আহত ৯

banglarbhoreBy banglarbhoreJune 28, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্রীপুর সংবাদদাতা

মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নারী-পুরুষসহ উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা সব্দালপুর ইউনিয়নের কাজলি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত কাজলি দক্ষিনপাড়া গ্রামের আবুল কালাম বিশ্বাস ও ফরিদুল ইসলাম বিশ্বাসের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধ সমাধানে শুক্রবার সকালে উভয়পক্ষের সমঝোতার মাধ্যমে দুপক্ষের আমিন জমি মাপঝোঁক শুরু করেন। জমি মাপঝোঁকের একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আব্দুর রাজ্জাক বিশ্বাস (৫০), কালাম বিশ্বাস (৩৫), তানভীর বিশ্বাস (২৭), রানা বিশ্বাস (২৫), সোহেল বিশ্বাস (৩৫), মরিয়য় বেগম (৪৫), মানিক বিশ্বাস (১৯), নার্গিস বেগম (৪০) ও মেহেনাজ বেগম (৩৫) মারাত্মক আহত হয়।

এ বিষয়ে আহত আব্দুর রাজ্জাক বিশ্বাস বলেন, তাদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত ঝামেলা চলছিল। শান্তি শৃঙ্খলা রক্ষার্থে শ্রীপুর থানা পুলিশ উভয়পক্ষকে ডেকে একটা সমাধান দেন। এবং যার যতটুকু প্রাপ্য ততটুকু জমি বুঝে নিতে বলেন। আজ সেই জমি মাপের দিন ছিল। হঠাৎ কিছু বুঝে উঠার আগেই জাহাঙ্গীর বিশ্বাস, রয়েল বিশ্বাস, গোলাম নবী বিশ্বাস, মহিফুল বিশ্বাস, ফরিদুল বিশ্বাস, শরিফুল বিশ্বাস, সাইফুল বিশ্বাস, রফিকুল বিশ্বাস, আজিম বিশ্বাস, ইকবাল বিশ্বাস, শাহিন বিশ্বাসসহ ১০ থেকে ১৫ আমাদের উপর অতর্কিত হামলা চালায়।

এ বিষয়ে ফরিদুল বিশ্বাস বলেন, এ সময় আব্দুর রাজ্জাক বিশ্বাস, কালাম বিশ্বাস ও তাদের লোকজন আমাদের লোকজনের উপর চড়াও হয় এবং মারধর শুরু করে। পরে আত্মরক্ষার্থে আমাদের লোকজন মারামারিতে জড়িয়ে পড়ে।

বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ সেখানে গিয়েছিল। এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ জনের জেল-জরিমানা

    October 6, 2026

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর পুলিশের আইনশৃঙ্খলা সভা

    October 6, 2026

    তথ্য জানার অধিকার দিবসে সনাকের প্রচারণা ও তথ্য ফর্ম পূরণ

    October 6, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.