Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় গভীর রাতে বাড়িতে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩
  • কেশবপুর প্রেসক্লাব দখলে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৭
  • অপ্রতিম হত্যার ঘটনায় ন্যায় বিচার দাবি করেছে এনসিপি
  • ডাক্তার মনির হোসেন রেজার বিরুদ্ধে সিভিল সার্জন কার্যালয়ে প্রতারণার অভিযোগ
  • জ্বালানি তেলের দাম বাড়ার খবরে যশোরের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
  • ডুমুরিয়ায় মাদক বিক্রেতা আটক, ২৫ পিস ইয়াবা উদ্ধার
  • কেশবপুরে ১৭ বছর বয়সে শিক্ষক পদে নিয়োগ! 
  • যশোর বিজিবির অভিযানে ২ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ষাটোর্ধ্ব মায়েদের শীতবস্ত্র ও চাল দিল জয়তী সোসাইটি

banglarbhoreBy banglarbhoreJanuary 10, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
শহরের রেলস্টেশন এলাকার আনোয়ারা খাতুন (৬২) সকালে মুজিব সড়কে জয়তী সোসাইটির অফিসে এসেছেন। শীতে জবুথবু অবস্থা তার।

নিঃসন্তান আনোয়ারা খাতুন জয়তী সোসাইটির ৬০ উর্ধ্ব নারীসেবা বাস্তবায়ন কর্মসূচি অওতাভুক্ত একজন বয়স্ক মা। বেশ কয়েক বছর ধরে এই সংগঠনটি থেকে খাদ্য পোশাক ওষুধ পেয়ে থাকেন তিনি। সকালে চাল ও শীতবস্ত্র নিতে এসেছেন তিনি। শুধু আনোয়ারা খাতুন নয় তার মত শতাধিক বয়স্ক মায়েরা এসেছেন সন্তানদের থেকে উপহার নিতে।

বৃহস্পতিবার সকালে জয়তী সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত সাটোর্ধ্ব মায়েদের মাঝে শীতবস্ত্র ও চাল বিতরণ অনুষ্ঠানে এমন চিত্র দেখা যায়। দীর্ঘ ১৭ বছর ধরে ৬০ উর্ধ্ব নারীসেবা কর্মসূচি বাস্তবায়ন কমিটি এই কার্যক্রম চালিয়ে আসছেন। অবশ্য এর আগে ৫০ বছর বয়স্ক মায়েরা এই সেবা কর্মসূচির আওতাভুক্ত ছিলেন। ২০০৮ সালে শুরু হওয়া এই উদ্যোগটি সুখে-দুঃখে নারীদের পাশে থেকে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। জয়তী সোসাইটি এই কর্মসূচির প্রধান ভিত্তি হিসেবে দীর্ঘ সময় ধরে দুঃস্থ ও সুবিধাবঞ্চিত নারীদের জন্য কাজ করে আসছে।

শীতবস্ত্র ও চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন। বিশেষ অতিথি ছিলেন, জয়তী সোসাইটির সভাপতি কাজী লুৎফুন্নেসা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, এডাবের সহ সভাপতি শাহাজান নান্নু, ৬০ উর্ধ্ব নারীসেবা কর্মসূচি বাস্তবায়ন কমিটি সদস্য রাফফাত আরা জলি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জয়তী সোসাইটির প্রতিষ্ঠাতা ও পরিচালক অর্চনা বিশ্বাস। সভাপতিত্ব করেন ৬০ উর্ধ্ব নারীসেবা কর্মসূচি বাস্তবায়ন কমিটি সভাপতি নুরুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, এই কর্মসূচি পরিচালনার মাধ্যমে নারীসেবাকে আরও বিস্তৃত করা হচ্ছে। দাতা সদস্য, সরকারি-বেসরকারি প্রশাসন এবং স্থানীয় প্রতিনিধিদের সহযোগিতায় এ পর্যন্ত অনেক সফল কার্যক্রম বাস্তবায়ন করার জন্য জয়তী সোসাইটিকে সাধুবাদ জানান তারা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শার্শায় গভীর রাতে বাড়িতে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩

    September 21, 2026

    কেশবপুর প্রেসক্লাব দখলে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৭

    September 21, 2026

    অপ্রতিম হত্যার ঘটনায় ন্যায় বিচার দাবি করেছে এনসিপি

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.