Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা
  • যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সংবাদ প্রকাশের পর নতুন কর্মস্থলে তালার সেই ঘুষখোর মনিরুজ্জামান
  • জ্যৈষ্ঠের তাপদাহে পুড়ছে যশোর, রাতে এক পশলা স্বস্তির বৃষ্টি
  • যশোরে শুঁটকি মাছের প্যাকেটে ৩ হাজার পিস ইয়াবা
  • যশোরে নানাবাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু
  • বিএসএফের পুশইনের প্রতিবাদে বেনাপোলে সীমান্তবাসীর অবস্থান কর্মসূচি
  • যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যশোরের ৫ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সংবাদ সংগ্রহকালে ডুমুরিয়ায় সংবাদিককে জীবননাশের হুমকি ভাটা মালিকের

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১, ২০২৫No Comments৪ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
ডুমুরিয়ায় নদী খননের মাটি চুরি করে ইটভাটায় নেয়া হচ্ছে, এই ঘটনার তথ্য সংগ্রহকালে ডুমুরিয়ার এক সাংবাদিককে জীবননাশের হুমকি দিয়েছে ইটভাটার মালিক।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার কুলবাড়িয়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে লোকসমাজের ডুমুরিয়া সংবাদদাতা এম রুহুল আমীন ডুমুরিয়া থানায় একটি জিডি করেছেন। জিডিতে উল্লেখিত তথ্য ও রুহুল আমীনের ২ সহকর্মী সূত্রে জানা যায়, শালতা নদীর খননকৃত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্যে রাখা মাটি গত কয়েকদিন ধরে ট্রলিতে ভরে রঞ্জন সরদারের মালিকানাধীন ভাই ভাই ব্রিকস্ এ নিয়ে যাওয়া হচ্ছে। এলাকাবাসীর এমন অভিযোগের প্রেক্ষিতে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দৈনিক দিনকাল ও লোকসমাজের ডুমুরিয়া সংবাদদাতা এম রুহুল আমীন, গাজী আব্দুল কুদ্দুস, গৌতম রাহা ঘটনাস্থলে যান। এ সময় তারা সেখানে ৫টি ট্রলি দেখতে পান, ট্রলি চালক যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর এলাকার মো. মনিরুজ্জামান ও কেশবপুরের বায়শা এলাকার মনিরুল ইসলাম জানান ভাই ভাই ব্রিকস্ মালিক রঞ্জন সরদার তাদের নিয়ে এসেছেন।

সাংবাদিক রুহুল আমীন রঞ্জন সরদারের ব্যবহৃত মোবাইল ফোন (০১৯৭৩-৯০১৩৭০) এ কল করে মাটি নেয়ার ব্যপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অনুমতি থাক বা না থাক তাতে আপনার কি? এরপর রুহুল আমীনকে কোন কথা বলার সুযোগ না দিয়ে মোবাইল ফোনটি আরেকজনের কাছে দিয়ে দেন। সেই ব্যাক্তি নিজেকে বিউটি ব্রিকস্ মালিক স্বপন সরদার পরিচয় দিয়ে রুহুল আমীনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তিনি বলেন, সংবাদ প্রকাশ করবে তো? ওসব আমরা থোড়াই কেয়ার করি, তোমরা তোমাদের ক্ষমতায় যা পার তাই কর। কাগজে আগে সংবাদ আসুক তারপর সংবাদ লেখার সাধ মিটিয়ে দেব, এরপর রুহুল আমীনকে আর কোন কথা বলার সুযোগ না দিয়ে স্বপন সরদার ফোন কলটি কেটে দেন।

এ ব্যাপারে রুহুল আমীন বুধবার দুপুরে ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন যার নং-১৬, তারিখঃ ০১/০১/২০২৫।
মাটি কাটার অনুমতি আছে কিনা জানতে চাইলে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আল আমীন বলেন, সরকারি মাটি কেটে নেয়ার অনুমতি কাউকে দেয়া হয়নি। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আগামীকাল থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা

জুন ৪, ২০২৬

যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জুন ৪, ২০২৬

সংবাদ প্রকাশের পর নতুন কর্মস্থলে তালার সেই ঘুষখোর মনিরুজ্জামান

জুন ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.