Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রাথমিক শিক্ষক বদলি : যশোরে এক পদে দুই শিক্ষকের নাম তালিকায় না থেকেও বদলির আদেশ
  • বাঘারপাড়ায় প্রাথমিক শিক্ষকদের বদলিতে অনিয়মের অভিযোগ
  • চুড়ামনকাটিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল অনুষ্ঠিত
  • তায়কোয়ানডোতে সাতক্ষীরার ৪ খেলোয়াড়ের পদক অর্জন
  • শার্শায় দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২
  • নৃত্য বিতান যশোরের নজরুল বর্ষ ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • যশোরে জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক মানববন্ধন
  • সন্ত্রাস দমন ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিতের দাবিতে যশোরে মানববন্ধন ও সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সংবাদ সম্মেলনে অভিযোগ : সিদ্দিকুর ও তাজাম্মুলকে টাকা না দিলে খুন-জখমের হুমকি

banglarbhoreBy banglarbhoreSeptember 9, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

মণিরামপুরে সন্ত্রাসীদের হামলা ভাংচুর ও চাঁদার দাবিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন এক ঠিকাদারী ব্যবসায়ী। চাঁদাবাজ সিদ্দিকুর ও তার সহযোগী তাজাম্মুলকে ১৪ লাখ টাকা চাঁদা না দিলে গ্রামছাড়া নয়তো খুন-জখম করবে বলে হুমকি দিচ্ছে। সোমবার প্রেসক্লাব যশোরে সাংবাদিক আরএম সাইফুল মুকুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে ব্যবসায়ী বিল্লাল হোসেন মিন্টু।

এ সময় উপস্থি ছিলেন তার স্ত্রী আঞ্জুমানারা বেগম, ছেলে ডাক্তার শোভন সিরাজী সাজন ও মরুফুজ্জামান সিজান।
লিখিত বক্তব্যে বিল্লাল হোসেন মিন্টু জানিয়েছেন, তিনি পেশায় একজন ঠিকাদার। ব্যবসার কাজে মণিরামপুরের মোহনপুর গ্রামের ইসলাম বিক্সের মালিক শাহিনুর রহমানের কাছ থেকে ১০ লাখ টাকার ইট কেনেন। শাহিনুর রহমান ৫ লাখ টাকার ইট সরবরাহ করে বাকি টাকার ইট দিতে ব্যর্থ হওয়ায় একটি চেক দেন। চেকটি ব্যাংকে জমা দিলে চেকটি ডিজঅনার হয়। এ ঘটনায় আদালতে মামলা করলে বিষয়টি মীমাংসা করে নেন শাহিনুর রহমান।

তিনি বলেন, গত ৬ আগস্ট সিদ্দিকুর রহমান ও তার সহযোগী তাজাম্মুলসহ বেশ কয়েকজন আমার বাড়িতে চড়াও হয়। এ সময় তারা ইটভার অংশিদার ও ম্যানেজার দাবি করে মামলা করায় টাকা খরচ হওয়ায় ১৪ লাখ টাকা চাঁদা দবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় সিদ্দিকুর ও তাজাম্মুলসহ অন্যরা বাড়িতে ভাংচুর করে। একপর্যায়ে তার চাঁদার টাকা না দিলে তারা আমি ও আমার পরিবারের সদস্যদের খুন-জখম করবে বলে হুমকি দিচ্ছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দিয়েছিলাম। অভিযোগটি তিনি থানায় পাঠালেও পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করেনি। বর্তমানে চাঁদাবাজদের ভয়ে পরিবার পরিজন নিয়ে তিনি চরম আতংকের মধ্যে আছে।

এ অবস্থায় তিনি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    প্রাথমিক শিক্ষক বদলি : যশোরে এক পদে দুই শিক্ষকের নাম তালিকায় না থেকেও বদলির আদেশ

    October 4, 2026

    বাঘারপাড়ায় প্রাথমিক শিক্ষকদের বদলিতে অনিয়মের অভিযোগ

    October 4, 2026

    চুড়ামনকাটিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল অনুষ্ঠিত

    October 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.