Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Excellent Établissement en Web : Guide Détaillé pour une Aventure de Divertissement Idéale
  • Glücksspielportal ohne Verifizierung – Zügiger Spielspaß frei von behördliche Hindernisse
  • যুবদল নেতা শহীদকে অব্যাহতি রানাসহ দুই নেতাকে চূড়ান্ত সতর্কবার্তা
  • যশোরে সবজির বাজার উর্ধ্বমুখি : স্থিতিশীল মাছ-মাংস
  • যশোরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যে জমি দখলের অভিযোগ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা
  • চুড়ামনকাটিতে আট দলীয় ফুটবলে সোনার বাংলা চ্যাম্পিয়ন
  • চৌগাছা কাঁচাবাজারে অবৈধ ১৮ দোকান, জায়গা না পেয়ে ফিরছেন কৃষক-ব্যাপারি
  • যশোরে খেলাফত মজলিসের প্রতিবাদ সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সংযোগ সড়ক ছাড়াই ৬৫ লাখ টাকার ব্রিজ নির্মাণ

banglarbhoreBy banglarbhoreJune 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতবিলা এলাকায় খালের উপর ৬৫ লাখ টাকা ব্যয়ে রাস্তা বাদেই নির্মাণ করা হয়েছে ব্রিজ। ব্রিজের সাথে সংযোগ সড়ক না থাকায় নির্মাণের পর থেকে কোন কাজেই আসছে না ব্রিজটি।

তথ্য নিয়ে জানা গেছে, ২০২১-২০২২ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের অধীনে পাতবিলা শবির জমির নিকট খালের উপর গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজটির দৈর্ঘ্য ১৫মি.। এই ব্রিজটি নির্মাণে চুক্তি মূল্য ছিল ৬৫ লাখ ৩৫ হাজার ১৯৪ টাকা। জেলার কোটচাঁদপুর উপজেলার মেসার্স সূর্য এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজটি নির্মাণ করে। এরপর ২০২৩ সালের ২৮ জানুয়ারি ব্রিজটি উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

এলাকাবাসী জানায়, এর আগে পাতবিলা খালের উপর একটি কালভার্ট ছিল। সেটি ভেঙে এই ব্রিজ নির্মাণ করা হয়েছে। কিন্তু ব্রিজটি কোন কাজেই আসছে না। ব্রিজের উভয় পাশে রাস্তা না থাকায় ব্রিজটি অকেজো হয়ে পড়ে আছে। রাস্তার ব্যবস্থা না করে ব্রিজ নির্মাণ করে সরকারের লাখ লাখ টাকা নষ্ট করা হয়েছে বলেও ধারণা এলাকাবাসীর।

শরিফুল ইসলাম নামের এক ব্যক্তি জানান, পাতবিলা খালের উপর যে ব্রিজটি নির্মাণ করা হয়েছে সেটি কোন কাজেই আসছে না। লাখ লাখ টাকা খরচ করেও কোন উপকার হচ্ছে না সাধারণ মানুষের। রাস্তা না থাকায় কেউ যাতায়াত করতে পারছে না। এমন প্রকল্প তৈরি করে সরকারের টাকা হরিলুট করার জন্য। দ্রুতই ব্রিজের উভয় পাশে রাস্তার ব্যবস্থা করা উচিত। নাহলে ব্রিজটি অকেজো হয়ে পড়ে থাকবে।

এ ব্যাপারে শিমলা-রোকনপুর ইউনিয়ন চেয়ারম্যান নাসির চৌধুরি জানান, মাঠের ধান নিয়ে যাওয়ার জন্য ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। এই প্রকল্প সম্পর্কে তিনি কিছুই জানেন না। এগুলো দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তরের অধীনে হয়ে থাকে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এই প্রকল্প বাস্তবায়ন করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান বলেন, সাংবাদিকদের মাধ্যমে খোঁজ পেয়ে সেখানে রাস্তার কাজ শুরু করা হয়েছে। এখনো চলমান রয়েছে। ডিসি স্যার রাস্তার কাজের জন্য বরাদ্দ দিয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যুবদল নেতা শহীদকে অব্যাহতি রানাসহ দুই নেতাকে চূড়ান্ত সতর্কবার্তা

    September 11, 2026

    যশোরে সবজির বাজার উর্ধ্বমুখি : স্থিতিশীল মাছ-মাংস

    September 11, 2026

    যশোরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যে জমি দখলের অভিযোগ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা

    September 11, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.