Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর শিক্ষাবোর্ডে পাঁচ শ্রেণির শিক্ষার্থী পাচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে একাদশে ভর্তির সুযোগ
  • যশোরে এনসিপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন উপলক্ষে আনন্দ মিছিল
  • যশোরে ডেঙ্গু সচেনতায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও লিফলেট বিতরণ
  • এক স্কুলেরই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে !
  • ঘোড়ার গাড়িতে চড়ে বিদায় নিলেন প্রিয় শিক্ষক
  • কলারোয়ায় শিক্ষার্থীর গাছের চারা দিলেন হাবিবুল ইসলাম হাবিব
  • কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে কালিগঞ্জে প্রতিযোগিতা
  • শিক্ষার মান উন্নয়ন তীরেরহাট মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সংস্কৃতিজন আইনজীবী মঞ্জুরুল হকের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreSeptember 13, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বিশিষ্ট আইনজীবী, সংস্কৃতিজন প্রয়াত এ কে মঞ্জুরুল হকের নাগরিক স্মরণসভা হয়েছে। শুক্রবার বিকেলে যশোর শহরের টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে নাগরিক স্মরণসভা কমিটির আয়োজনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় বক্তরা বলেন, ‘অ্যাডভোকেট এ কে মঞ্জুরুল হক নিভৃতচারী মানুষ ছিলেন। তার কর্মজীবন ও ব্যক্তিজীবনেও অসাম্প্রদায়িকমনা ছিলেন। নড়াইলের মানুষ হলেও এই যশোরে তিনি তাকে প্রতিষ্ঠিত করেছেন। প্রজ্ঞা সৃষ্টিশীল এই মানুষটি যশোরের আইনজীবী ও সাংস্কৃতিক মানুষের মধ্যে শ্রদ্ধাভাজন ও সর্বজনভাজন ছিলেন। তার মধ্যে আইনের জ্ঞান ছিলো প্রখর। সত্য ও সুন্দরের প্রতীক ছিলেন তিনি। সাহসী এই মানুষ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে লড়াই করেছেন অসাম্প্রদায়িক দেশ গড়ার। সাংস্কৃতিক চর্চায় অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে ঘুরে বেড়িয়েছেন যশোরসহ বিভিন্ন জেলায়। তিনি সব সময় যশোরের সাংস্কৃতিক অগ্রযাত্রায় ভূমিকা রেখেছেন।


কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ আনোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট জীবন রতন মিত্র, মহিলা পরিষদ নেত্রী হাবিবা শেফা, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ^াস, বাংলার ভোর পত্রিকার উপদেষ্টা সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দিপাঙ্কর দাস রতন, বামগণতান্ত্রিক জোটের নেতা জিল্লুর রহমান ভিটু, আমিনুর রহমান হিরু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, এ কে মঞ্জুরুল হকের বড় ছেলে অ্যাডভোকেট সোহেল শামিম আশিষ প্রমুখ। গত ৩০ আগস্ট শহরের বেজপাড়া বনানী রোডে নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর শিক্ষাবোর্ডে পাঁচ শ্রেণির শিক্ষার্থী পাচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে একাদশে ভর্তির সুযোগ

    September 11, 2026

    যশোরে এনসিপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন উপলক্ষে আনন্দ মিছিল

    September 11, 2026

    যশোরে ডেঙ্গু সচেনতায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও লিফলেট বিতরণ

    September 11, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.