Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন
  • শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ
  • লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি
  • পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি
  • স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে
  • একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে : নার্গিস বেগম
  • কৃষ্ণনগরে অসুস্থ পশুর মাংস বিক্রির প্রতিবাদে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সকল ধর্মের মানুষ সমান অধিকার ও মর্যাদা নিয়ে বাস করবে: অমিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময়
banglarbhoreBy banglarbhoreSeptember 23, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে যশোরের সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর জেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন প্রত্যয় ব্যক্ত করেন। সোমবার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বিএনপি স্বাধীনভাবে ধর্ম পালনে বিশ্বাস করে। বিএনপি মনে করে দেশে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু বলতে কিছু নেই। সকল ধর্মের মানুষ সমান অধিকার ও মর্যাদা নিয়ে বাস করবে। অন্যান্য ধর্মের মত দেশের সনাতন ধর্মের মানুষের সাথে বিএনপির সুসম্পর্ক আছে। অতীতেও বিএনপি সনাতন ধর্মের মানুষের পাশে ছিল।
তাই গেল ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতির পর বিএনপি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ সুরক্ষা দিয়েছে। আসন্ন দুর্গাপূজাও ঠিক একইভাবে বিএনপির সহযোগিতা অব্যাহত থাকবে। প্রতিটি মন্দিরের দলীয় নেতাকর্মীরা পূজা মন্ডপে সুরক্ষা প্রদান করবে। যাতে করে কোন দুষ্কৃতিকারী সনাতন ধর্মের ভাইবোনদের সর্ববৃহৎ ধর্মী উৎসবে কোন প্রকার অরাজকতা সৃষ্টি করতে না পারে। সর্বোপরি তারা যেন উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে তাদের সর্ববৃহৎ ধর্মীও উৎসব পালন করতে পারতে সেই চেষ্টা অব্যাহত থাকবে।

জেলা বিএনপির সাবেক আইন বিষয় সম্পাদক অ্যাড. দেবাশীষ দাসের সভাপতিত্বে এবং জেলা বিএনপির বর্তমান যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকার দাস রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, সহ-সভাপতি জয়ন্ত বিশ্বাস পল্টু, শ্যামল দাস, অ্যাড. প্রশান্ত দেবনাথ, দুলাল সমাদ্দার, যুগ্ম-সম্পাদক রতন আচার্য্য, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবীন পাল, যশোর পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন

    September 6, 2026

    শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ

    September 6, 2026

    লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.