Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক ইমরানের তিন দিনের রিমান্ড মঞ্জুর
  • যশোরে ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকাসহ ১০ দফা দাবিতে মানববন্ধন
  • যবিপ্রবির তামান্না নূরাকে হুইলচেয়ার ও নগদ অর্থ প্রদান
  • সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা : প্রতিমন্ত্রী অমিত
  • টানা বৃষ্টিতে যশোরে সবজির চারা উৎপাদনে বিপর্যয়
  • চক্ষু স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গাজীপুরে ১৪ এনজিওর সভা
  • চৌগাছার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
  • তালা মহিলা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সড়ক দুর্ঘটনায় যশোরে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কসহ আহত ৩

banglarbhoreBy banglarbhoreJanuary 6, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে লিটন পরিবহনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়ক মারুফ হোসেন (২৭) আহত হয়েছেন।
সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে শহরের পালবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এদিন আরও দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় দু’ব্যক্তি জখম হয়েছেন। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ডাক্তার হুমায়রা আক্তার উন্নত চিকিৎসার জন্য ছাত্র সমন্বয়ক মারুফ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেন।
আহত মারুফ হোসেন ময়মনসিংহ শহরে হরমুজ আলীর ছেলে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইকোনোমিক্সের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী।
এদিকে অপর দুইটি মোটরসাইকেল দুর্ঘটনায় আহতরা হলেন, যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামের আসলাম বিশ্বাস (৪৫) ও সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের ইব্রাহিম হোসেন (৩৫)।

আহত মারুফ হোসেনের ভাই সারোয়ার হোসেন জানিয়েছেন, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মোটরসাইকেল চালিয়ে শহরে আসার পথে পালবাড়ি মোড়ে পৌঁছালে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী লিটন ট্রাভেলসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মারুফ মোটরসাইকেল নিয়ে পাকা রাস্তার উপরে ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সার্জারি ওয়ার্ডের ডাক্তার হুমায়রা আক্তার জানিয়েছেন, ছেলেটির অবস্থা খুবই খারাপ। তার মুখের চামড়া উঠে গেছে। হাত ভেঙে গেছে। মাথায় ও বুকে মারাত্মকভাবে আঘাত পেয়েছেন। বিধায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেফার্ড করা হয়েছে।
এদিকে, সোমবার সকাল ৮টার দিকে আসলাম (৪৫) বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে বাজারে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে গিয়ে ধাক্কা লাগলে তিনি ছিটকে রাস্তার উপরে পড়ে আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

অপরদিকে এদিন সকাল সাড়ে ৮টার দিকে ইব্রাহিম মোটরসাইকেল নিয়ে কাজের জন্য বাড়ি থেকে বের হন। পথিমধ্যে সদর উপজেলার বাহাদুরপুর পাঁচবাড়িয়া নামক স্থানে পৌঁছালে বাইসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এ সময় ইব্রাহিম রাস্তার উপরে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতাল ভর্তি করেন।
সার্জারি বিভাগের ডাক্তার হুমায়রা আক্তার জানান, আহত আসলাম ও ইব্রাহিমের শারীরিক অবস্থা ভালো। তাদেরকে ব্যবস্থাপত্র দেয়া হয়েছে।

সমন্বয়ক
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক ইমরানের তিন দিনের রিমান্ড মঞ্জুর

    November 22, 2026

    যশোরে ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকাসহ ১০ দফা দাবিতে মানববন্ধন

    November 22, 2026

    যবিপ্রবির তামান্না নূরাকে হুইলচেয়ার ও নগদ অর্থ প্রদান

    November 22, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.