Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে শোভাযাত্রা
  • এমপি নজরুল : প্রথম স্ত্রীকে নিয়ে ঘরে ঘুমালেও মরিয়ম ঘুমাতেন বারান্দায়
  • যশোরে প্লান পাস না করেই বহুতল ভবন নির্মাণ
  • বেনাপোলে ২৫ কেজি গাঁজাসহ চোরাচালানি মালামাল আটক
  • শহরময় এসির তার-পাইপ চুরি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন!
  • পাশাপোলে জামায়াতের রুকন সম্মেলন
  • আশাশুনিতে ১৫০ মিটার বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে
  • ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সন্ত্রাসী আবুবক্কারের নির্যাতনে বাড়ি ছাড়া ১১ পরিবার

banglarbhoreBy banglarbhoreAugust 26, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা প্রতিনিধি

সন্ত্রাসী আবুবক্কারের অত্যাচার নির্যাতনে দেবনগর গ্রামের ১১ টি পরিবার দীর্ঘদিন বাড়ি ছাড়া। ভুক্তভোগীরা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের আবুবক্কার তার বাবার ১০ কাঠা ভিটাবাড়ির জমি অন্য ভাইদের ফাঁকি দিয়ে জাল-জালিয়াতি করে জবর দখল করে নেয়। ছোট ভাইয়েরা ওই ঘটনার প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে শুরু হয় হামলা ও মিথ্যা মামলা নির্যাতনসহ বিভিন্ন মামলা দিয়ে হয়রানি।

যার কারণে দীর্ঘদিন অন্য ৬ ভাই বাড়িছাড়া। ভুক্তভোগী আবু রায়হান বলেন, আমার ভাই আবুবক্কার বাবার ভিটাবাড়ি ভুয়া দলিল করে জাল-জালিয়াতির মাধ্যমে জবরদখল করে। এটা নিয়ে আমরা আদালতে মামলা করি মামলা করায় প্রতিশোধমূলক আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে থাকে। সরকারের পট পরিবর্তনের পরও থেমে নেই তার নির্যাতন।

এমনকি গত ৫ আগস্টেও চিহ্নিত সন্ত্রাসী ও আনারুল হত্যা মামলার আসামিসহ ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে আমাদের বাড়িতে হামলা করে, আমাদের ৫ ভাই ও বউসহ শিশুদের ব্যাপক মারধর করে এবং বাড়িঘর ভাঙচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যায়। এছাড়াও সাতক্ষীরা র‌্যাব অফিস, এসপি অফিস, ডিবি অফিস ও সেনাবাহিনী ক্যাম্পসহ সাতক্ষীরা লিগ্যাল এইড কোর্টে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করে আমাদেরকে হয়রানি করে চলেছে। এ বিষয়ে দেবনগর গ্রামের সাগর, বলেন আবু বকর একজন মোস্ট ক্রিমিনাল ও মামলা বাজ। সে তাদের ভাইদের জমি ভুয়া দলিল করে দখল করেছে।

এ বিষয়ে আরো অভিযোগ করে বায়হানের স্ত্রী আনোয়ারা খাতুন ও আবুবক্কারের ভাই রেজাউল ইসলাম, আবু সাঈদ, আলী হোসেনসহ একাধিক ব্যক্তি বলেন আবুবক্কার একজন মামলা বাজ প্রতারক। তিনি এলাকায় রাম রাজত্ব কায়েম করে চলেছেন। ভুক্তভোগীরা সন্ত্রাসী আবু বক্কারের অত্যাচারের হাত থেকে মুক্তির পাশাপাশি ভিটাবাড়ি যাতে ফিরে পেতে পারি তার জন্য সকল ব্যক্তি ও প্রশাসনের কাছে আবেদন করেছে।

মাছ ব্যবসায়ী আনারুল এ প্রতিবেদককে বলেন আবুবক্কার আমাকেও মিথ্যা ভাবে হয়রানি করেছে আল্লাহ তার বিচার করবে শুধু তাই নয় তার নিজের বউ খুকুমণি তার বিরুদ্ধে মামলা করেছে তার অত্যাচারের কারণে শেষ পর্যায়ে তাকে তালাক দিয়ে ঘর ছেড়েছে শুধু তাই না তালার বাজারে গণধোলাই দিয়ে আবু বক্কারের হাত ও পা ভেঙ্গে দেয়। আবু বক্কার একজন নারী খাদক বহু বিয়ের নায়ক এবং তার অত্যাচারে এলাকায় মানুষ অতিষ্ঠ।

সাতক্ষীরা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী এ প্রতিবেদককে বলেন বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে শোভাযাত্রা

    September 28, 2026

    এমপি নজরুল : প্রথম স্ত্রীকে নিয়ে ঘরে ঘুমালেও মরিয়ম ঘুমাতেন বারান্দায়

    September 28, 2026

    যশোরে প্লান পাস না করেই বহুতল ভবন নির্মাণ

    September 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.