Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নিখোঁজের ৫ দিন পর জীবননগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • রামপালে যুবক আহাদ হত্যা : অভিযুক্ত চরমপন্থিসহ আটক ৩
  • যশোরে বৈদ্যুতিক পোল থেকে পড়ে ইন্টারনেট কর্মী নিহত
  • যশোরে কাভার্ড ভ্যান থেকে উদ্ধার ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ
  • যশোরে নাশকতা মামলায় আটক ৩
  • যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ
  • যশোর স্টেশনে পুলিশি তল্লাশি
  • সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে কাজ করছে : যশোরে পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল হক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে যশোরে ব্যবসায়ীদের লাঠি মিছিল

banglarbhoreBy banglarbhoreJanuary 29, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে যশোর রেল বাজারের ব্যবসায়ীরা বিক্ষোভ সমাবেশ ও লাঠি মিছিল করেছে। বুধবার বিকেলে রেল বাজারে বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরে রেলস্টেশন ও আশেপাশের কয়েকজন সন্ত্রাসী রেল বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে থাকে। কিছু বলতে গেলে তারা ব্যবসায়ীদের ওপর হামলা চালায়।

প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া বাজার এলাকায় গভীর রাতে ছিনতাই করে থাকে। রেলের যাত্রীদের কাছ থেকে তারা টাকা, মোবাইল ফোনসেট, সোনার গহনাসহ মূল্যবান সম্পদ কেড়ে নেয়। এদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে রেল বাজারের ব্যবসায়ীরা। সভায় বলা হয় রেলবাজার এলাকার সোহেল, হাসিব, বিদ্যুৎ, কোরবান আলী, ছোট ফয়সাল, বড় ফয়সাল, ট্যাটু সুমনসহ বেশ কয়েকজন সন্ত্রাসী এই কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। তারা রেল বাজার এলাকায় নানান ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। শান্তি শঙ্খলা রক্ষা বাহিনীর কাছে অভিযোগ করলেও তার আমলে নিচ্ছে না।
সভায় জানানো হয়, এই সব সন্ত্রাসীদের বিরুদ্ধে এর আগেও পুলিশের কাছে অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু তারা কোন পদক্ষেপ নেয়নি।

ফলে দিনদিন তাদের অত্যাচার, নির্যাতনের মাত্রা বেড়ে যাচ্ছে। এখন আর কোন অভিযোগ দেবে না ব্যবসায়ীরা। এখন থেকে রেল বাজারের ব্যবসায়ীরা সাধারণ মানুষকে সাথে নিয়ে সন্ত্রাসীদের মোকাবেলা করবে।

সভায় সভাপতিত্ব করেন রেলবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুহুল আমিন। বক্তব্য রাখেন, মহিদুল ইসলাম, সহসভাপতি আমির হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, জাকির হোসেন প্রমুখ। সভা শেষে একটি লাঠি মিছিল বাজারের আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নিখোঁজের ৫ দিন পর জীবননগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    September 22, 2026

    রামপালে যুবক আহাদ হত্যা : অভিযুক্ত চরমপন্থিসহ আটক ৩

    September 22, 2026

    যশোরে বৈদ্যুতিক পোল থেকে পড়ে ইন্টারনেট কর্মী নিহত

    September 22, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.