Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সময়ের অভাব মাইক ব্যবসায়ীদের

banglarbhoreBy banglarbhoreDecember 20, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ১৮ ডিসেম্বর প্রতীক পাওয়ার পর প্রচার-প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মাইক। এজন্য বেড়েছে মাইকের চাহিদা। বিষয়টি মাথায় রেখে পুরাতন মাইক রং চং ও মেরামতও করেছেন যশোরের মাইকপট্টির মাইক ব্যবসায়ীরা। আর এতে করে মাইক ব্যবসায়ীরা ভুগছেন এখন সময় সংকটে।
প্রচারের জন্য পোস্টার, ব্যানার ও ফেস্টুনের পাশাপাশি মিছিল ও সভা-সমাবেশের জন্য অন্যতম প্রধান অনুষঙ্গ হচ্ছে মাইক। এজন্য নির্বাচনকে সামনে রেখে মাইকপট্টির লোকজন আগাম প্রস্তুতিও নেন। একাধিক মাইক সার্ভিস ব্যবসায়ীদের দোকানে এমন দৃশ্য দেখা যায়। পুরোনো মাইক সার্ভিসিং করে করা হয় সচল। ঘষাঁমাজা করে রঙ চড়িয়ে দেয়া হয় নতুন রূপ।
ফাল্গুনী সাউন্ড সার্ভিসের সিরাজুল ইসলাম জানান, নির্বাচন উপলক্ষে বেশ প্রস্তুতি নেয়া হয়। আমাদের এখানে প্রচার-প্রচারণায় স্ব স্ব প্রার্থীর পক্ষে বিভিন্ন ধরনের আকর্ষণীয় স্লোগান রেকর্ড করা হয়। গানের সঙ্গে তাল মিলিয়ে অনেকে স্লোগান রেকর্ড করেন। ছেলে—মেয়েদের মিষ্টি কণ্ঠে মিলিয়ে রেকর্ড করা হয়। আর এ রেকর্ড করার জন্য আমরা সাধারণত ৭’শ থেকে ১ হাজার পর্যন্ত নিয়ে থাকি।
সভা-সমাবেশে প্রত্যেক প্রার্থীকেই মাইক ব্যবহার করতে হয়। তাই কয়েক বছরের লোকসান কিছুটা হলেও উঠানো সম্ভব হবে। অন্য মাসের তুলনায় নির্বাচনের প্রচার-প্রচারণার কয়েকদিন আমাদের মাইক সার্ভিসে ভালো ভিড় থাকে। তবে নির্বাচন আর বছরের শেষে এবং শুরুতে ভর্তির প্রচারণা ছাড়া আমাদের তেমন আয় হয় না।
তরঙ্গ মাইক সার্ভিসের মালিক ইমান আলী জানান, আমরা ১৮ তারিখের অপেক্ষায় ছিলাম। নির্বাচনের প্রচারণার অন্যতম মাধ্যম হচ্ছে মাইক। ১৫ ডিসেম্বর থেকেই আমাদের নিকট লোক জনের ভিড় শুরু হযে যায়। তবে বছরের ডিসেম্বর থেকে জানুয়ারির শেষ সúÍাহ পর্যন্ত আমাদের মাইক সার্ভিসের ব্যস্ত সময় কাটাতে হয়। কারণ এ সময় স্কুল-কলেজে ভর্তি শুরু হয়। এবার নির্বাচন হওয়ায় আশা করছি ভাল ব্যবসা হবে। প্রতিদিন মাইক প্রতি দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ৪’শ থেকে ৫’শ টাকা ভাড়া নেওয়া হয়। আর ইজিবাইক সাধারণত ভাড়া হয় ৮’শ থেকে ১২’শ টাকা পর্যন্ত।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.