Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে নাশকতা মামলায় আটক ৩
  • যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ
  • যশোর স্টেশনে পুলিশি তল্লাশি
  • সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে কাজ করছে : যশোরে পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল হক
  • অভয়নগরে বাহারুল হত্যা মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
  • সার, ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
  • যশোরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
  • লোহাগড়ায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সরকারি মাইকেল মধুসূদন কলেজ দ্রোহের গান ও কাওয়ালি সন্ধ্যায় মাতোয়ারা ছাত্র জনতা

banglarbhoreBy banglarbhoreSeptember 29, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দ্রোহের গান ও কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় ক্যাম্পাসে চেতনায় চিরঞ্জীব প্রাঙ্গনে কলেজের আয়োজনে এতে অংশ নেয় শিক্ষার্থীরা। কাওয়ালি, দেশের কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা ও একক কবিতার মাধ্যমে এদিন রাত ১০টা পর্যন্ত মেতে ওঠেন সহস্রাধিক শিক্ষার্থী ও সাধারণ জনতা।

আয়োজকরা জানান, কাওয়ালি সমাজের প্রাণ, এই প্রাণকে জাগিয়ে তোলার জন্যই এই কাওয়ালি সন্ধ্যার আয়োজন। হাবিবুল্লাহ নবী উল্লাহ , হে মোহাম্মদ, মাওলা, মাওলা, কুন ফায়াকুন ফায়াকুন। একের পর এক সুরের ঝংকার। কাওয়ালি সুরে মাতোয়ারা হাজার শিক্ষার্থী। কেউ মাথা নেড়ে, কেউ বা হাত তালি দিয়ে জানিয়েছেন উচ্ছ্বাস।

সন্ধ্যায় দক্ষিণ বঙ্গের ঐতিহ্যেবাহী কলেজ যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দ্রোহের গান ও কাওয়ালি সন্ধ্যায় মাতোয়ারা হয় হাজারো শিক্ষার্থী। দীর্ঘবছর পর এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা।

কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লা জানান, এই কাওয়ালি মুসলিম কবিদের হাজার বছরের ইতিহাস বহন করে। কাওয়ালি সমাজের প্রাণ, এই প্রাণকে জাগিয়ে তোলার জন্যই এই কাওয়ালি সন্ধ্যার আয়োজন।

তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক শিক্ষার্থী আহত এবং নিহত হয়। এতে করে ক্যাম্পাস তার নিজস্ব গতি হারিয়ে ফেলে এবং অন্যান্য ছাত্ররাও মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। দীর্ঘদিন পর ক্যাম্পাসে এমন এক আয়োজন যেন সবার মাঝে তারুণ্যের সেই পুরোনো স্বাদ ফিরে এনে দিয়েছে।

তানভীর ইসলাম নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘আমি কখনো ক্যাম্পাসে কাওয়ালি হতে দেখিনি। এটা দেখে আজ আমি উজ্জীবিত, রোমাঞ্চিত। নিজেকে মুক্ত অনুভব করছি।’ অনুষ্ঠানের আয়োজকরা জানান, এই কাওয়ালি মুসলিম কবিদের হাজার বছরের ইতিহাস বহন করে। বাঙালি মুসলিম কবিরা অজস্র কবিতা ও গান রচনা করেছেন। এই সবকিছুই আমাদের সমাজের প্রাণ, এই প্রাণকে জাগিয়ে তোলার জন্যই ক্যাম্পাসে এই কাওয়ালি সন্ধ্যা। আমাদের মুসলিম কবিদের সৃষ্টিকে আমরা কাওয়ালির মাধ্যমে জাগিয়ে তুলব এবং বারবার আমরা উজ্জীবিত হব।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির বলেন, ‘এরকম আন্দোলন আমরা কখনো দেখিনি এবং এই আন্দোলন সফলতার দারপ্রান্তে পৌঁছাবে স্বপ্নেও ভাবিনি। এই দ্বিতীয় স্বাধীনতা আমরা এখন উপভোগ করছি। কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে, অনেকের আত্মত্যাগের মধ্যদিয়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আমরা আশা করি সমাজে যে বৈষম্য সৃষ্টি হয়েছিল, তা আর থাকবে না এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে পারব।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে নাশকতা মামলায় আটক ৩

    September 21, 2026

    যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ

    September 21, 2026

    যশোর স্টেশনে পুলিশি তল্লাশি

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.