Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহাসড়ক দখলের মহোৎসব!
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘সাংবাদিককে কমপক্ষে গ্র্যাজুয়েট হতে হবে’

banglarbhoreBy banglarbhoreMay 25, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর ডেস্ক

বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, সাংবাদিক হতে গেলে কমপক্ষে গ্র্যাজুয়েট এবং পাঁচ বছরের অভিজ্ঞদের গ্রহণ করা হবে। শনিবার (২৫ মে) সিলেট নগরের আম্বরখানায় হোটেল ব্রিটেনিয়ার কনফারেন্স হলে আয়োজিত একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মো. নিজামুল হক নাসিম এসব কথা বলেন।

‘সংবেদনশীল সংবাদ প্রচার: সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। অনুষ্ঠানে মূল বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরিন।

প্রধান অতিথির বক্তব্যে পিআইবি চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, ‘আমি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হয়ে আসি ২০২১ সালে। এসে কাগজপত্র ঘেটে দেখলাম, সাংবাদিকদের কীভাবে নেয়া হবে, কীভাবে সাংবাদিক হবে- এ ধরনের কোনো নিয়ন্ত্রণ আছে কি না? দেখলাম এরকম কিছুই নেই। মানে ইচ্ছা মতো একজন পত্রিকা মালিক পাঁচ জনকে ডেকে বললেন, আপনারা কাজ করেন, তারা সাংবাদিক হয়ে গেলেন। এভাবেই এগিয়ে যাচ্ছিল।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হলো, সাংবাদিকদের একটা লিস্ট করেন। এখন স্বাভাবিকভাবে প্রথমে প্রশ্ন হলো- কারা সাংবাদিক? কেউ ফাইভ পাস, পত্রিকায় লিখে, সে কী সাংবাদিক? আবার কেউ পত্রিকার মালিক তারা কি সাংবাদিক? এই বিষয় নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে দুদিন সভা করতে হয়েছিল। সেখানে সিদ্ধান্ত হলো সাংবাদিক হতে হলে অবশ্যই স্নাতক হতে হবে। তখন প্রশ্ন এলো একজন বিশ বছর ধরে সাংবাদিকতা করেন স্নাতক না।
তাদের কী আমরা বাদ দেবো। তখন সিদ্ধান্ত হলো, যারা অভিজ্ঞ তাদের আমরা রাখব।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহাসড়ক দখলের মহোৎসব!

    October 12, 2026

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.