Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভিনেতা সমু চৌধুরী ওপর হামলার মাথায় চার সেলাই
  • জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ
  • আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
  • পাইকগাছায় কারিগরি প্রতিষ্ঠানের সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
  • কেশবপুরে দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
  • বেনাপোল স্থলবন্দরের উন্নয়নে পরিবেশগত প্রভাব নিরূপণ, জনমত যাচাই সভা
  • রামপালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
  • কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা, দুজনকে জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, October 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাক্ষাতের সময় বেঁধে দিলেন এমপি ইয়াকুব, এলাকায় সমালোচনার ঝড়

banglarbhoreBy banglarbhoreJune 21, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক:

যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী তার নির্বাচনী এলাকার জনসাধারণের জন্য সাক্ষাতের সময় বেঁধে দিয়েছেন। এ সংক্রান্ত একটি নোটিশ তার বাড়ির প্রধান ফটকে সাঁটিয়ে দেয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, এমপি এসএম ইয়াকুব আলীর সঙ্গে তার বাসভবনে সর্বসাধারণের সাক্ষাতের সময়সূচি প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। নির্ধারিত সময়ের বাইরে কাউকে সাক্ষাতে নিরুৎসাহিত করা হয়েছে।

অনুরোধক্রমে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী তাপস মন্ডল ও প্রটোকল অফিসার শহিদুল ইসলামের নাম ও মোবাইল নম্বর দেয়া হয়েছে। এদিকে সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাতের সময়সূচির নোটিশটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের অনেকে ফেসবুক পেজে বিরূপ মন্তব্য করেছেন। অনেকে এটাকে চিকিৎসকের সাইনবোর্ডের সঙ্গে তুলনা করেছেন।

টিটোন বিশ্বাস নামে একজন নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘মাননীয় মহোদয় আপনার প্রথম সাক্ষাৎকার ফি কত এবং দ্বিতীয় সাক্ষাতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে কি না? আর আপনার সাক্ষাতের রেট কত, যদি একটু অনুগ্রহ করে জানাতেন, তাহলে আমরা মনিরামপুরের জনগণ অনেক উপকৃত হতাম।’ বিএম হাফিজুর রহমান লিখেছেন, ‘নির্বাচনী এলাকার সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাতের সময়সূচি প্রকাশ করা রীতিমতো দুঃখজনক ঘটনা। আমরা আশাহত।’ মামুন আরিয়ুন লিখেছেন, ‘একজন জনপ্রতিনিধির সাক্ষাতের জন্য যদি সময় নির্ধারণ করে দেয়, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।’

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু বলেন, ‘কখনো কোনো জনপ্রতিনিধি জনসাধারণের সঙ্গে দেখা করার জন্য সময় বেঁধে দিয়ে সাইনবোর্ড ঝুলিয়েছেন, এমনটি দেখিনি। এটা ডাক্তার বা উকিলদের ক্ষেত্রে হতে পারে। কোনো অরাজনৈতিক লোক যখন জনপ্রতিনিধি হন, তখন জনগণ কাক্সিক্ষত সেবা পান না। সে ক্ষেত্রে জনগণকে এভাবে বঞ্চিত করা হয়।’

এ বিষয়ে সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী বলেন, ‘অনেকে ভোরবেলায় আমার সঙ্গে দেখা করতে আসেন। আমি যখন বেলা ১০টায় সাক্ষাৎ দিই, তখন তারা বলে ৪-৫ ঘণ্টা ধরে আপনার অপেক্ষায় আছি। আমি রাত ২টার সময় বাসায় ঢুকে ঠান্ডা খাবার খাই। এরপর আবার ভোর ৫টায় তো সাক্ষাৎ দেয়া সম্ভব হয় না।’

এমপি ইয়াকুব বলেন, ‘আমার তো জীবন। আমাকে তো পারতে হবে। আমি যদি মারা যাই তাহলে কেমনে হবে। আমার তো সরকারি কাজ আছে। পরিবার, ব্যবসা-বাণিজ্য আছে। এরপরেও একজন এমপি জনসাধারণকে চার ঘণ্টা সময় দেয়া অনেক ব্যাপার। এখানে লেখা হয়েছে নিরুৎসাহিত করা হয়েছে। তার মানে এই না যে দেখা করা যাবে না। আসলে ভালো কাজ করার সুযোগ নেই। সমালোচনার পরে ব্যানারটি নামিয়ে দিয়েছি।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    অভিনেতা সমু চৌধুরী ওপর হামলার মাথায় চার সেলাই

    October 14, 2026

    জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

    October 14, 2026

    আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

    October 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.