Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মায়ের কবরের পাশে চিরনিদ্রায় স্ত্রী ও দুই মেয়েসহ ছেলে
  • যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে যুবক নিহত
  • বাংলার ভোর উপদেষ্টা হারুন-অর-রশিদের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা
  • আলোচিত সাবেক ওসি বিপ্লব নাথ গ্রেপ্তার
  • যশোরে ছাত্রদলের কর্মী সভা
  • প্রভাতী ট্রেনের অভাবে পদ্মা রেলসেতুর সুবিধা বঞ্চিত যশোর অঞ্চলের মানুষ
  • ঘুস না পেয়ে থানায় ডেকে মারধর, এএসআইয়ের বিরুদ্ধে অভিযোগ 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreMarch 20, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরায় নারী ও শিশুর নির্যাতন বন্ধের দাবি, সমতা-নায্যতা, ন্যায়বিচার ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠার আহবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা নাগরিক প্লাটফর্মের আয়োজনে ও রূপান্তরের সহযোগিতায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা নাগরিক প্লাটফর্মের ভারপ্রাপ্ত আহবায়ক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, স্বদেশ এর নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক স্বপন পান্ডে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ডা. মনসুর আলী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের স্বপনশীল, সংবাদকর্মী নাজমুল আলম মুন্না ও সেলিম হোসেন, নদী ও বনরক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা ভূমি অধিকার পরিষদের সভাপতি বাবলু হাসান, নদী বোন ও পরিবেশ রক্ষা কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা শাহানারা খাতুন রিনা, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, হৃদয় মন্ডল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, শিশু আচিয়া-আনিকাসহ সকল ধর্ষিত নারী ও শিশুর ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের দায়িত্ব ও রাষ্ট্রকে নিতে হবে, নারীর চলাফেরা, বাকস্বাধীনতা, পোশাকের স্বাধীনতা ও ঘরে বাইরে এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, শিশু বিবাহরোধে প্রচলিত আইনের যুগোপযোগী সংস্কার ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, সকল গণপরিববনে নারীর জন্য পৃথক আসন নিশ্চিত করতে হবে এবং পরিবহন শ্রমিকদের পরিচয়পত্র নিশ্চিত করতে হবে, সকল নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের বিচার ও শাস্তি সরকার ঘোষিত ৯০ দিন সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে।

মানববন্ধন শেষে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর পাঠানো হয়।

মানববন্ধন সাতক্ষীরায় নারী ও শিশু নির্যাতন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মায়ের কবরের পাশে চিরনিদ্রায় স্ত্রী ও দুই মেয়েসহ ছেলে

    October 29, 2026

    যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    October 29, 2026

    ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে যুবক নিহত

    October 29, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.