সাতক্ষীরা প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণ বিধিমালা অবহিতকরণ ও প্রতিপালন বিষয়ে সাতক্ষীরা জেলার চারটি আসনের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুর ১২টায় সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির।
সভায় রিটার্নিং কর্মকর্তা সবার উদ্দেশে বলেন, নির্বাচনে আচরণ বিধিমালা কোনোমতেই লঙ্ঘন করা যাবে না। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচার ও গণসংযোগ করা যাবে।
রিটার্নিং কর্মকর্তা আচরণ বিধিমালা পড়ে শোনান এবং সবাইকে অবগত করেন। আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রার্থীদের কাছ থেকে মতামতও জানতে চান তিনি। এসময় প্রার্থীরা নিজ নিজ সংসদীয় আসনের মতামত ও অভিযোগ তুলে ধরেন।
সভায় জেলার চারটি আসনের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- যশোরে দেশীয় সাংস্কৃতিক সংসদের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত
- দেশপ্রেম ও আত্মত্যাগের স্মরণে যশোরে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
- যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ক্লাস পার্টি
- দেশবিরোধী ফ্যাসিষ্টদের কোন ছাড় নয় : প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
- যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স ও কালচারাল ফেস্ট
- কেশবপুরে অসকসের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
- গাঁজাসহ যুবককে আটক করেছে নাভারণ হাইওয়ে পুলিশ
- মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত