Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নানা আয়োজনে যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা এমপি ফরিদের
  • ‘পান্তা খেয়ে ঢাকায় যাই, রাতে বাড়ি ফিরতে চাই’, স্লোগানে যশোর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি
  • এক সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিলেন দুই বোন ট্রাক চাপায় নিহত ১
  • যশোরে প্রাইভেট কারে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ থানায় মামলা
  • যশোরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দানবাক্স ভেঙে চুরি
  • ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৫০জন নারী-পুরুষ
  • শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ২৯, ২০২৪

সাতক্ষীরায় বিপুল পরিমাণ ক্রিস্টাল আইসসহ ভারতীয় মালামাল উদ্ধার

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ২৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা শ্যামনগরের নীলডুমুর এলাকা থেকে পাঁচ কোটি টাকার ক্রিস্টাল আইসসহ নানা ধরনের ভারতীয় মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে শ্যামনগরের কালিগঞ্জে সীমান্ত থেকে এসব মালামাল উদ্ধার করেন বিজিবি-১৭ ব্যাটালিয়নের সদস্যরা।

নীলডুমুর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, গোপন সংবাদে জানা যায়, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে মালামাল আসছে। এরপর বুধবার গভীর রাতে নীলডুমুর বিজিবি-১৭ ব্যাটালিয়ন সদস্যরা শ্যামনগর কালিগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাচালানের সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ক্রিস্টাল মেথ আইস এক কেজি, ভারতীয় ফেনসিডিল ২৯ বোতল, সিলডেনাফিল ট্যাবলেট ২০০ পিস, ভারতীয় শাড়ী ৬ পিস, শাখা ১৩ জোড়া, সিঁদুর ১২ পিস, ইমিটেশনের চেইন ১০০ পিস উদ্ধার করা হয়।

ব্যাটালিয়ন অধিনায়ক আরও জানান, আটক মালামালের আনুমানিক মূল্য পাঁচ কোটি এক লাখ সাত হাজার টাকা হতে পারে। পরে জব্দ এসব মালামাল শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নানা আয়োজনে যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা এমপি ফরিদের

‘পান্তা খেয়ে ঢাকায় যাই, রাতে বাড়ি ফিরতে চাই’, স্লোগানে যশোর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.