সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরায় ভিসা পেতে ব্যাপক হয়রানির প্রতিবাদে ভারতীয় ভিসা সেন্টারে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ভিসা প্রার্থীরা। কয়েক মাস ঘুরে ঘুরে ভারতীয় ভিসা না পাওয়ায় সোমবার দুপুরে শহরের ইটাগাছা এলাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের সামনে বিক্ষোভ করে কয়েকশ’ ভিসা প্রার্থী। ভিসা না পাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কতৃর্পক্ষকে জানানো হবে, পরে এমন আশ^াসে পরিস্থিতি শান্ত হয়।
সাতক্ষীরার মুনজিৎপুরের মোস্তফা আলী জানান, ভারতীয় ভিসা পাওয়া এখন রীতিমত ভাগ্যের ব্যাপার। কমপক্ষে ২ মাস পার না করলে আবেদন করা যায়না। আবেদন ফি ৮শ’ ৭৫ টাকা। আবেদনের পর ভিসা প্রাপ্তিতে পনের দিন সময় বেঁধে দেয়া হয়। তবে ২/৩ মাস পরে ভিসাও আসেনা, পাসপোর্ট বইও ফেরত পাওয়া যায়না। চিকিৎসার জন্য তার ভারতে যাওয়া খুবই দরকার ছিল বলে জানান তিনি। একই এলাকার আমিনুর রহমান আলম জানান, তিন মাস আগে বই জমা দেয়া ছিল। এখন বই ফেরত দেওয়া হচ্ছে ভিসা ছাড়াই। এছাড়া ভিসা না দেয়ার কারণও জানায় না তারা। শুধু তাই নয়, বই জমা দেওয়ার সময় অফিসের কর্মীরা সামান্য ত্রুটিতে বই ছুড়ে ফেলে দেয়। আশাশুনির শাহাদাত হোসেন জানান, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন ভিসা কেন্দ্রে লাখ লাখ আবেদন জমা পড়ে। ই-টোকেনসহ প্রতি আবেদনে বারো থেকে পনেরোশ’ টাকা খরচ হয়। ভারত কোটি কোটি আয় করছে, অথচ আমাদের ভিসা দিচ্ছেনা। এর জবাব তাদেরকে দিতে হবে। আশাশুনির তারকনাথ দাস বলেন, চারমাস ধরে অপেক্ষা করে ভিসা পেলাম না। আমার স্ত্রী খুবই অসুস্থ। তাকে ভারতে নিতে হবে। আমাদের একটাই দাবি, ভিসা চাই। নাম প্রকাশ না করার শর্তে ভিসা সেন্টারের এক সুপারভাইজার বলেন, ভিসা দেয়া বা না দেয়ায় আমাদের হাত থাকেনা। আমরা স্থানীয় মানুষের বিক্ষোভের কথা ঢাকায় জানিয়েছি। সাতক্ষীরা সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, শহরের ইটাগাছাস্থ ভারতীয় ভিসা সেন্টারে উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঠানো হয়েছিল। কিছু মানুষকে পাসপোর্ট বই ফেরত দেয়া হয়েছে। বাকিদের আশ^স্ত করা হয়েছে, উদ্ভুত পরিস্থিতি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে জানানো হবে।
শিরোনাম:
- শার্শায় যুবদল নেতা শহিদকে অব্যাহতি : প্রতিবাদে সড়ক অবরোধ
- যশোরে এমআরএ আয়োজিত চাকরি মেলায় প্রার্থীর ঢল
- শিক্ষার্থীদের শুধু বিসিএস ক্যাডার নয়, মানবিক মানুষ হতে বললেন নার্গিস বেগম
- Excellent Établissement en Web : Guide Détaillé pour une Aventure de Divertissement Idéale
- Glücksspielportal ohne Verifizierung – Zügiger Spielspaß frei von behördliche Hindernisse
- যুবদল নেতা শহীদকে অব্যাহতি রানাসহ দুই নেতাকে চূড়ান্ত সতর্কবার্তা
- যশোরে সবজির বাজার উর্ধ্বমুখি : স্থিতিশীল মাছ-মাংস
- যশোরে আদালতের নিষেধাজ্ঞার মধ্যে জমি দখলের অভিযোগ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা