Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের দড়াটানা পার্ক থেকে দুই বোন নিখোঁজ
  • বৃষ্টিতেই জলাবদ্ধতা লোকসানে চারাচাষি
  • বিবর্তনের চার দশকের যাত্রায় স্মৃতি, গান থিয়েটার আড্ডায় উদযাপন
  • নিউমুরিং টার্মিনাল ইজারা বন্ধসহ বিভিন্ন দাবিতে যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ
  • যশোর জেলা আ.লীগ সভাপতি মিলনকে ঢাকা কেরানীগঞ্জ কারাগারে প্রেরণ
  • গুলি, মাদক ও টাকাসহ আটক শহিদুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর
  • জাগপা থেকে নিজাম উদ্দিন অমিতের পদত্যাগ
  • ‘কন্যাশিশুর সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধের আহ্বান’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারকে গণসংবর্ধনা

banglarbhoreBy banglarbhoreNovember 21, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা
দ্বিতীয়বার সাফজয়ী সাতক্ষীরার নারী ফুটবলার জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন, ডিফেন্ডার মাছুরা পারভিন ও আফাঈদা খন্দকার প্রান্তিকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। নিজ জেলার মাটিতে সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত নারী ফুটবলাররা। জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

অনুষ্ঠানে অতিথি ছিলেন, পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসু দেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবুসহ অন্যরা। অনুষ্ঠানে সাতক্ষীরার তিন কৃতি খেলোয়াড়ের প্রত্যেকের হাতে ১ লাখ টাকার চেক এবং ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া তাদেরকে এ সময় ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে সংবর্ধনার জবাবে অনুভূতি প্রকাশ করতে গিয়ে জাতীয় নারী ফুটবল দলের ডিফেন্ডার মাছুরা পারভীন বলেন, আমরা মাঠে বেশি বেশি খেলা করি, তাই মাইক্রোফোনে কম কথা বলতে পারি। খেলাই আমার জীবনের সব। খেলাকে ভালোবেসেই আজকে এখানে। আপনাদের সমর্থন অনুপ্রেরণা দেয়। আমি চাই পরবর্তী প্রজন্মও অনুপ্রাণিত হোক।
অধিনায়ক সাবিনা খাতুন আক্ষেপ করে বলেন, শুধু ফুটবলে নয়, বিভিন্ন খেলায় সাতক্ষীরার ছেলেমেয়েরা নেতৃত্ব দিচ্ছে। আমার ১৫ বছরের অভিজ্ঞতায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বড় ধরনের কোনো টুর্নামেন্টের আয়োজন করা হয়নি, এটা জন্য অত্যন্ত দুঃখজনক। পরবর্তী প্রজন্ম থেকে সাবিনা, মাছুরা-প্রান্তিদের উঠিয়ে আনার জন্য কোনো ব্যবস্থা নেই। আমরা চাই আমাদের মতো সাতক্ষীরা থেকে আরো ভালো ভালো খেলোয়াড় উঠে আসুক।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, এই তিন মেয়ে শুধু সাতক্ষীরার নয়, পুরো বাংলাদেশের গর্ব। তাদের সাফল্য নতুন প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে।

সাতক্ষীরা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরের দড়াটানা পার্ক থেকে দুই বোন নিখোঁজ

    October 13, 2026

    বৃষ্টিতেই জলাবদ্ধতা লোকসানে চারাচাষি

    October 13, 2026

    বিবর্তনের চার দশকের যাত্রায় স্মৃতি, গান থিয়েটার আড্ডায় উদযাপন

    October 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.