সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থেকে একটি ম্যাগনেটিক সীমানা পিলারসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার নগরঘাটা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নগরঘাটা নিমতলা এলাকার দেবব্রত মণ্ডল (৩৫) ও যশোর জেলার কেশবপুর উপজেলার নেহালপুর (হাসানপুর) এলাকার মো. শরিফুল্লাহ বিশ্বাস (৩৬)।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, সীমানা পিলার বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে নগরঘাটার নিমতলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় বরুন মন্ডলের বাড়ি থেকে কয়েকটি কোটি টাকা মূল্যের সীমানা পিলার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমানা পিলার বিক্রির সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। অভিযান পরিচালনা করেছে উপ পরিদর্শক কৃষ্ণপদ সমাদ্দার ও সহকারী উপ-পরিদর্শক আলমগীর হোসেন।
শিরোনাম:
- যশোরে খাদ্য কর্মকর্তার কারসাজিতে অস্তিত্বহীন মিলে বরাদ্দ, তদন্তের দাবি
- বাঘারপাড়ায় চিংড়িতে জেলি পুশ ব্যবসায়ীকে জরিমানা
- যশোর সিটি প্লাজার ঈদ লাকি কুপন ড্র অনুষ্ঠিত
- তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির বিক্ষোভ
- সরকারকে বেকায়দায় ফেলতে একটি দল গভীর ষড়যন্ত্র করছে : মণিরামপুরে নার্গিস বেগম
- খান জাহান আলী মাজারের দীঘির কুমির টেনে নিয়ে গেল শিশুকে
- নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কর্মকর্তাদের প্রতিমন্ত্রীর নির্দেশ
- সাতক্ষীরায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাদ্য বিতরণ

