Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে কমরেড দিপু, মহিউদ্দিন হায়দার ও ঝর্ণার স্মরণসভা
  • যশোরে ডেঙ্গু রোগির সঙ্গে একই ওয়ার্ডে সাধারণ রোগী,বাড়ছে সংক্রামণ ঝুঁকি
  • অভয়নগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরে গেল তিন প্রাণ
  • সামিয়াকে নিয়ে ফের ফেসবুকে পোস্ট মণিরামপুরে জাকিরকে জুতাপেটা
  • লোহাগড়ায় চুরি মামলার পলাতক আসামি গ্রেফতার
  • তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মসূচি
  • প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পাইকগাছায় কৃষক দলের শুভেচ্ছা মিছিল
  • বাঘারপাড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ, ৩২ জনকে ট্যাব বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, November 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরার ইউপি চেয়ারম্যান হত্যা : পুলিশ সুপার ও আ.লীগ নেতাসহ ১৮ জনের নামে মামলা

banglarbhoreBy banglarbhoreAugust 21, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, তৎকালিন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার তৎকালিন অফিসার ইনচার্জ মো. ইনামুল হক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগরদাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলামের ভাই জিয়ারুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা আমলী ১নং আদালতের বিচারক নয়ন বড়ালের আদালতে এই মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সাতক্ষীরা সদর থানাকে মামলাটি এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১২ ডিসেম্বর সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের কাশেমপপুর গ্রামের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলামকে সকাল সাড়ে ১০ টার দিকে তার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, তৎকালিন সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর সার্কেল কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার তৎকালিন অফিসার ইনচার্জ মো. ইনামুল হক সাবেক এসআই হেকমত আলীসহ অন্যান্য আসামীরা কুশাখালী ইউনিয়নের শিকড়ি এলাকার একটি মাঠে নিয়ে ক্রসফায়ারে হত্যা করে।


বাদী পক্ষের আইনজীবী এড. আনিসুর রহমান বলেন, আসামিরা দুইটি মাইক্রোবাসে করে আনারুল ইসলামকে তার বাড়ি থেকে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে প্রথমে সাতক্ষীরা সদর থানায় নিয়ে যায় এবং সেখানে তাকে নির্যাতন করে দুই হাত এবং দুটি পা পিটিয়ে ভেঙ্গে ফেলে। পরবর্তীতে তাকে চোখবেঁধে সাতক্ষীরা সদর উপজেলাধীন শিকড়ী ফাকা মাঠে নিয়ে যায় এবং সেখানে গিয়ে সাবেক এসপি মঞ্জুরুল কবীর সাবেক সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান সদর সার্কেলসহ অন্য আসামিদের পরামর্শে ও সহযোগীতায় গুলি করে হত্যা করে।


মামলার অন্য আসামিরা হলেন, সাবেক জিপি গাজী লুৎফর রহমান, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান ও তার ভাই আব্দুল হান্নান, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হবি, মাহাবুবুর রহমান, হাশেম আলী, তহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এসএম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী সহ-সভাপতি গোলাম মোর্শেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু আহমেদ, মোহাম্মদ রবিউল ইসলাম, ইয়াহিয়া গাজী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। এ মামলায় অজ্ঞতানামা আরো ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।
বাদী পক্ষের আইনজীবী এড. আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ মামলার বাদীসহ নিহতের আত্মীয় স্বজন মামলা দায়েরের জন্য সদর থানায় কয়েকদফা গিয়েও মামলা গ্রহণ না করায় এবং পুলিশসহ আসামিগণের হুমকির কারণে এতদিন আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা সম্ভব হয়নি। বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় মামলাটি দায়ের করা সম্ভব হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন, এড. এবিএম সেলিম, এড. আকবর আলীসহ অন্যান্যরা।
##

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে কমরেড দিপু, মহিউদ্দিন হায়দার ও ঝর্ণার স্মরণসভা

    November 5, 2026

    যশোরে ডেঙ্গু রোগির সঙ্গে একই ওয়ার্ডে সাধারণ রোগী,বাড়ছে সংক্রামণ ঝুঁকি

    November 5, 2026

    অভয়নগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরে গেল তিন প্রাণ

    November 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.