Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সোহাগ অটোর অনুমোদন বিহীন অটো রিকশা তৈরির কারখানা চলছেই
  • স্ত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে যশোরে স্বামী আটক
  • জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে যশোরে-উদ্বেগ (ভিডিও সহ)
  • যশোরের আলোচিত শিপ্রা মৃত্যুর বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল
  • নড়াইলে ৫ দিনব্যাপি বইমেলা উদ্বোধন
  • কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরার সাবেক ডিসির গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreMarch 3, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা

পানিসম্পদ মন্ত্রণালয়ের বর্তমান সচিব ও সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক (ডিসি) নাজমুল আহসানের বিরুদ্ধে অবৈধ নির্বাচন, খুন, গুমে অংশ নেওয়াসহ নানা অপকর্মের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আহত, ভুক্তভোগী পরিবার ও সচেতন সাতক্ষীরাবাসীর ব্যানারে এ মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন সেই সময় পুলিশের গুলিতে পা হারানো এসএম আহাদ, শহর আলী, নিহতদের পরিবারের পক্ষ থেকে খোরশেদ আলম আব্দুল গফুর, ফকরুল হাসান, শহর আলী প্রমুখ।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ‘২০১৩ থেকে ২০১৪ সালে সাতক্ষীরায় পুলিশের গুলিতে অর্ধশতাধিক জামায়াত, শিবির ও বিএনপির নেতা-কর্মীর হত্যার নেপথ্যে ছিলেন তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির ও জেলা প্রশাসক নাজমুল আহসান। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার পোষা গুন্ডা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরও বাংলাদেশ থেকে পালিয়ে যায়। তবে বহাল তবিয়তে রয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।’

বক্তারা অবিলম্বে সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসানকে গ্রেপ্তার আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন শেষে সাতক্ষীরার বর্তমান ডিসি মোস্তাক আহমেদের কাছে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

গ্রেপ্তার দাবি মানববন্ধন সাতক্ষীরা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সোহাগ অটোর অনুমোদন বিহীন অটো রিকশা তৈরির কারখানা চলছেই

    September 23, 2026

    স্ত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে যশোরে স্বামী আটক

    September 23, 2026

    জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে যশোরে-উদ্বেগ (ভিডিও সহ)

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.