Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শহরকে যানজট মুক্ত করতে যশোর পৌরসভার সমন্বিত অভিযান
  • চৌগাছায় শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের মরদেহ
  • মাগুরায় অসহায় ও দুস্থদের অর্থ সহায়তার চেক প্রদান
  • মসজিদের সম্মানির তালিকায় অনিয়ম : কেশবপুরে জামায়াতের দুই নেতাকে অব্যাহতি
  • তপ্তদহনে পুড়ছে মানুষ কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি
  • ৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা
  • যশোরে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক
  • এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়েছে তাসফিয়া রহমান অন্বেষা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাবেক এমপি হাবিবসহ বিএনপির ৪৬ নেতাকর্মীর জামিন : তালায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

banglarbhoreBy banglarbhoreAugust 27, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা ও তালা সংবাদদাতা

শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় জামিন পেয়েছেন সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৬ জন নেতাকর্মী।

মঙ্গলবার (২৭ আগস্ট) হাইকোর্টের ১১ নম্বর বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেছেন।
ফলে তিনিসহ এ মামলায় সাজাপ্রাপ্ত অন্যান্য আসামিদের মুক্তিতে আর কোনো বাধা রইলো না।

সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের স্ত্রী ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শাহানারা আক্তার বকুল জানান, ২০০২ সালে কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালত সাবেক এমপি হাবিবসহ বিএনপির ৫০ জন নেতাকর্মীকে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

এর মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবকে সর্বোচ্চ ৭০ বছরের সাজা প্রদান করা হয়। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে কারাবন্দি বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হয়। আদালত সাবেক এমপি হাবিবসহ কারাবন্দি ৪৬ জনের জামিন মঞ্জুর করেছেন।

তিনি আরও জানান, এর ফলে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবসহ অন্যান্য আসামিদের কারাগার থেকে মুক্তিতে আর কোনো বাধা নেই।

এদিকে, বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের জামিন পাওয়ার খবরে সাতক্ষীরার তালায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন যুবদল, ছাত্রদল ও বিএনপির অঙ্গ-সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা। তালা বাজার পুরাতন ফুটবল মাঠ থেকে আনন্দ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিনরাস্ত মোড়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইদুর রহমান সাইদ, ফারুক জোর্য়াদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান প্রমূখ। উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান জানান, প্রিয় নেতাকে তালার মাটিতে বরণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

শহরকে যানজট মুক্ত করতে যশোর পৌরসভার সমন্বিত অভিযান

August 24, 2026

চৌগাছায় শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের মরদেহ

August 24, 2026

মাগুরায় অসহায় ও দুস্থদের অর্থ সহায়তার চেক প্রদান

August 24, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.