Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ
  • সাতক্ষীরায় বিশ্ব নগর দিবসে পরিকল্পিত আবাসনের দাবি
  • যশোর সরকারি মহিলা কলেজে অনিয়মিত ছাত্রীদের টিসি দেয়ার সিদ্ধান্ত
  • উপশহর ইয়ুথ ক্লাবের কার্যকরী কমিটি গঠন
  • মাগুরায় আইসক্রিম কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা
  • কিশোর স্বাধীন হত্যা: আসামিদের গ্রেপ্তার দাবি মায়ের
  • যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
  • বাঘারপাড়ায় চিত্রা নদীর জায়গা দখলের অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 26
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সার্ভার জটিলতায় অনলাইন ভূমিসেবায় ভোগান্তি চরমে

banglarbhoreBy banglarbhoreOctober 9, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ
সার্ভার জটিলতায় অনলাইনে জমির নামজারি, খাজনাসহ নানা কাজে ভোগান্তির শিকার হচ্ছেন নিতে আসা মানুষ। ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসে ধর্না দিয়েও ভোগান্তির অবসান হচ্ছে না। সরকার নির্ধারিত ফি ও খাজনা জমা দিতে না পেরে অনেকেই ফিরে যাচ্ছেন। বুধবার সকালে যশোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এ ভোগান্তির চিত্র জানা গেছে।

সদর উপজেলা ভূমি অফিসে অনলাইনে জমির খাজনা দিতে আসা মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। দায়িত্বরত কর্মচারিরা তাদের সেবা দিয়ে যাচ্ছেন। তবে অনেক সময় অনলাইনের সার্ভার জটিলতার কারণে নির্দিষ্ট ওয়েব সাইটে ঢুকতে পারছেন না। ফলে বেশ কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেকে একদিনে খাজনা দিতে পারছেন না। ফিরে যাচ্ছেন বাড়িতে। একাধিক দিন ঘুরে খাজনা দিতে হচ্ছে তাদেরকে।

এ বিষয়ে যশোর পৌর ভূমি উপসহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, অনলাইনে সার্ভার জটিলতার কারণে মাঝে মাঝে কাজের ভোগান্তি হচ্ছে। আমাদের কাজ শুধু সার্ভারে এন্টি করে অনুমোদন দেয়া। যার খাজনার টাকা সে নিজে নিজে বা বাইরের কম্পিউটারের দোকান থেকে দিতে পারবে। সকাল ৯ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত ৪ জনের কাজ করতে পেরেছি। সার্ভারের সমস্যার কারণে কারো কাজ না হলে প্রয়োজনীয় কাগজপত্র ফটোকপি আমরা রেখে দিচ্ছি। যখন সার্ভার কাজ হচ্ছে আমরা সেটা অনুমোদন দিচ্ছি।

তিনি আরও বলেন, এখানে নামজারি করে আসার পর আমরা ৬ জন অনুমোদনের কাজ করছি। একবার অনুমোদন হয়ে গেলে আর কখনও আসা লাগবে না।

জমির খাজনা দিতে আসা ঘোপ নওয়াপাড়া এলাকার মোস্তাফিজুর রহমান বলেন, ভূমি অফিসে এসে দাগ ও মৌজার নাম দিয়ে অনলাইন করেছি। এখন বিকাশের দোকান থেকে টাকা দিলে কাজ শেষ হবে। নতুন নিয়মে কাজ করতে হচ্ছে। তেমন বুঝতে পারছি না বলে একটু সমস্যা হচ্ছে।

বগচর এলাকার ফারুক হোসেন মিলন বলেন, অফিসে এসে অনলাইন অনুমোদন নিতে হলো। প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর কাজ হলো। মাঝে মাঝে নাকি সার্ভার চলে যাচ্ছে। শুনেছি লোকজনের ভোগান্তি হচ্ছে। বেশি লোক না থাকাতে আমার কাজ দ্রুত হয়ে গেছে।

এ বিষয়ে জানতে যশোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদের দপ্তরে গিয়ে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত পাওয়া যায়নি। পরবর্তীতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন কল রিসিভ করেননি।

ভূমিসেবা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ

    October 26, 2026

    সাতক্ষীরায় বিশ্ব নগর দিবসে পরিকল্পিত আবাসনের দাবি

    October 26, 2026

    যশোর সরকারি মহিলা কলেজে অনিয়মিত ছাত্রীদের টিসি দেয়ার সিদ্ধান্ত

    October 26, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.