Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে নিষিদ্ধ ছাত্রলীগের আরও এক নেতা গ্রেফতার
  • প্রধানমন্ত্রীকে কটুক্তি ও ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে কালিগঞ্জে বিক্ষোভ
  • তালায় খাল সংস্কার ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম উদ্বোধন
  • যশোর উপশহরে গৃহায়ণের উচ্ছেদের প্রতিকার ও পুনর্বাসন চেয়ে স্মারকলিপি
  • যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলা, নারীসহ আহত ৪
  • জীবননগরে দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • মালয়েশিয়ায় ‘বেস্ট ড্যান্সার বাংলা ১৪৩২’ সম্মাননা পেলেন কথা
  • বাঘাড়পাড়ায় মাদক কারবারি হামলায় ১১ মাস বয়সী শিশু গুরুতর জখম (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ৮, ২০২৪

সুশীল সমাজের সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভায় বক্তারা

‘এখন বিভেদ নয়, সবাই মিলে উৎসব উদযাপনের সময়’
banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
দূর্গাপুজা সমাগত। চারিদিকে সাজ সাজ রব । সামাজিক সম্প্রিতির মাধ্যমে সকল ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে উৎসব পালন করতে পারে সেজন্য যশোর পূজা উদযাপন পরিষদ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেছে।

সোমবার বিকেলে শহরের লালদিঘি পাড় হরিসভা মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন ঘোষের পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশীদ, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রী হাবিবা শেফা, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ, সচেতন নাগরিক কমিটি যশোরের সভাপতি শাহীন ইকবাল, যশোর কলেজের অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা, উদীচী যশোরের সহ-সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোরের সাধারণ সম্পাদক তসলিম-উর-রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোটন, স্বাধীন শিক্ষক পরিষদের সভাপতি মোয়াজ্জম হোসেন, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস।

মতবিনিময় সভায় বক্তরা বলেন, এই দেশ হিন্দু মুসলিম সকলের। হিন্দু মুসলিম বিভাজন বলে কিছু নেই। এই দেশে এক সাথে বড় হওয়ার মানসিকতা নিয়েই আমরা বড় হয়েছি। একে-অপরের ধর্মীয় উৎসবে অংশ নেওয়া এটা আমাদের সংস্কৃতি।

পরিকল্পিতভাবে কেউ যদি এই সংস্কৃতির আবহাওয়াকে পরিবর্তন করতে চায়। তাহলে আমরা সামগ্রিকভাবে যশোরবাসীকে সাথে নিয়ে সেটা প্রতিহত করবো। তারপরও বিচ্ছিন্ন ভাবে কোন ঘটনা যদি ঘটেও থাকে সেটা যেন বড় কোন ইস্যূ না হয়। এখন বিভেদের সময় না, সবাই মিলে উৎসব উদ্যাপনের সময়।

পূজা উদযাপন মতবিনিময় সভা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কেশবপুরে নিষিদ্ধ ছাত্রলীগের আরও এক নেতা গ্রেফতার

প্রধানমন্ত্রীকে কটুক্তি ও ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে কালিগঞ্জে বিক্ষোভ

তালায় খাল সংস্কার ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রম উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.