Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় অভিভাবক সদস্য নির্বাচনে বিল্লাল প্যানেল জয়ী
  • মহেশপুরে ভারতীয় অবৈধ ওষুধসহ দম্পতি আটক
  • লোহাগড়ায় ৪০ বস্তা সারসহ নসিমন আটক
  • পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
  • নড়াইলে নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
  • শ্যামনগরে হাঁটু পানিতে ডুবে আছে ঘরবাড়ি-বিদ্যালয়, কবরস্থান
  • যশোর মহিলা কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপিত
  • যশোরে রেণু পোনার বাণিজ্য শত কোটি টাকার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, September 3
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সেই শ্রীলংকার পরিণতিই হলো

banglarbhoreBy banglarbhoreAugust 5, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর ডেস্ক

২০২২ সালের জুলাই মাসে আর্থিক মন্দায় ধ্বস্ত শ্রীলঙ্কায় বিক্ষুব্ধ জনতার নিশানা হয়েছিল প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবং তদারকি প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘের বাসভবন।

কলম্বোর পরে ঢাকা। তফাতটা শুধু পতাকার রঙে। কিন্তু ২৫ মাসের ব্যবধানে দুই পড়শি দেশে গণরোষের ধাঁচ হুবহু এক। দু’ ক্ষেত্রেই জনতার নিশানায় শাসকের প্রাসাদ।

২০২২ সালের জুলাই মাসে আর্থিক মন্দায় ধ্বস্ত শ্রীলঙ্কায় বিক্ষুব্ধ জনতার নিশানা হয়েছিল প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবং তদারকি প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘের (গণরোষের জেরে গোতাবায়ার দাদা মাহিন্দা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পরে যিনি দায়িত্ব নিয়েছিলেন) সরকারি বাসভবনের দখল নিয়েছিল বিদ্রোহী জনতা। সোমবার বাংলাদেশের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি আবাস গণভবনেরও একই পরিণতি হল।

শুধু গণভবন নয়, হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি এবং তাঁর গড়া দল আওয়ামী লীগের সদর দফতরও ক্ষোভের নিশানা হয়েছে। ধানমন্ডির ওই বাড়িতেই পাঁচ দশক আগে আর এক রক্তাক্ত অগস্টে অভ্যুত্থানকারী সেনাদের গুলিতে নিহত হয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু। তাৎপর্যপূর্ণ ভাবে বঙ্গবন্ধুর মূর্তিও ভাঙা হয়েছে সোমবার।

হাসিনার মতোই গণবিক্ষোভের জেরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন গোতাবায়া। সেনা তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার পর কলম্বোয় তাঁর সরকারি বাসভবন তছনছ করা হয়েছিল। লুটের অভিযোগও উঠেছিল। সুইমিং পুলে নেমে পড়েছিলেন আন্দোলনকারীদের একাংশ। এবার হাসিনাও একইভাবে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ‘নিরাপদ ঠিকানা’র সন্ধানে ঢাকা ছাড়েন। তিনি বাংলাদেশ ছাড়ার পর গণভবনেও সোমবার হয়েছে কলম্বোকাণ্ডের পুনরাবৃত্তি।

সমাজমাধ্যমে কয়েকটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে। সেই বিভিন্ন টিভি চ্যালেও লাইভ দেখানো হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গণভবনের ভিতরে পুকুরে নেমেছেন বহু মানুষ। সাঁতার দিচ্ছেন তারা। হাসিনার বিছানায় শুয়ে রয়েছেন বিক্ষোভকারী। এক হামলাকারীকে দেখে গিয়েছে গণভবনের ভিতর থেকে পোষ্য ছাগল কোলে নিয়ে বেরোতেও!

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় অভিভাবক সদস্য নির্বাচনে বিল্লাল প্যানেল জয়ী

    September 3, 2026

    মহেশপুরে ভারতীয় অবৈধ ওষুধসহ দম্পতি আটক

    September 3, 2026

    লোহাগড়ায় ৪০ বস্তা সারসহ নসিমন আটক

    September 3, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.