Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • রামপালে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
  • মহেশপুরে হ#ত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৩
  • নড়াইলে মানসুর হত্যায় অভিযুক্ত যুবকের আত্মসমর্পণ
  • কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
  • শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসায় নবীনবরণ ও শিক্ষককে বিদায় সংবর্ধনা
  • সংবাদ সম্মেলন : জাল ভিসায় সিঙ্গাপুর-মালয়েশিয়া পাঠানোর দাবি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 28
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বাংলাদেশ

সৌদি প্রবাসী হত্যা : আরো তিন আসামি গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreNovember 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জের জগন্নাথপুরে সৌদি প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহান হত্যাকাণ্ডে আরো তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ (র‌্যাব)।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার লতিবপুর গ্রামের দিদার আলী, জাহিদ ও বাবুল মিয়া।
শনিবার রাতে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মশিউর রহমান সোহেল ও র‌্যাব-১৪ ময়মনসিংহের দায়িত্বশীল অফিসার গণমাধ্যকে এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাবের মিডিয়া অফিসার আরো জানান, র‌্যাব-৯ সিলেটের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম ও র‌্যাব-১৪ ময়মনসিংহের সিপিএসসি (স্পেশাল টিম) যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহের সীমান্ত উপজেলা ধোবাউড়ার মুন্সিরহার এলাকায় আত্মগোপনে থাকা সোহান হত্যা মামলার পলাতক আসামি দিদার, জাহিদ, বাবুলকে শুক্রবার দিবাগত রাতে গ্রেফতার করে।

গ্রেফতারের পরদিন শনিবার তাদেরকে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এর আগে ওই মামলার প্রধান আসামি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার লতিবপুর গ্রামের হাবিবুর রহমানকেও গ্রেফতার করে র‌্যাব-৯ সিলেটের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের টিম।

এ নিয়ে প্রবাসী হত্যাকাণ্ডের ঘটনায় চার আসামিকে গ্রেফতার করলো র‌্যাব।

প্রসঙ্গত,গত ২৮ অক্টোবর সন্ধ্যায় একদল সংঘবদ্ধ মাদকসেবী সুনামগঞ্জের জগন্নাথপুরের ইনাতগঞ্জ বাজারে সৌদি প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহানকে ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যায়। ওই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সোহানসহ আরো একাধিক ব্যক্তিকে অভিযুক্ত করে গত ২ নভেম্বর জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

    September 28, 2026

    রামপালে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

    September 28, 2026

    মহেশপুরে হ#ত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৩

    September 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.