বাংলার ভোর প্রতিবেদক
স্কুলের শিক্ষা কার্যক্রম চলছে। একই সাথে স্কুলের বারান্দার পাশে একটি এনজিওর কার্যক্রম চলছে। মাইক বাজিয়ে। এভাবে এনজিও কার্যক্রম পরিচালনা করায় স্কুলের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল সকালে উপজেলা চাঁচড়া (বর্মণপাড়া) হাই স্কুলে। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক নিজেও অবাক হয়ে তার বক্তব্যের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথিদ্বয় প্রেসক্লাব সভাপতি ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদকও বিষয়টি সহজভাবে নেননি।
খোঁজ খবর নিয়ে জানা গেছে, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য পিকেএসএফ এবং বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে যশোরের একটি এনজিও স্থানীয় তরুণ ছোট উদ্যোক্তা ব্যবসায়ীদের উন্নয়ন ও ব্যবসা সম্প্রসারণের নামে এই প্রকল্প বাস্তবায়ন করছে। যদিও ওই অঞ্চলে ওই প্রকল্পের তেমন কার্যক্রম চোখে পড়েনি।
এদিকে, এ বিষয়ে প্রধান শিক্ষক বলেন ডিসি সাহেব আসবেন অনুষ্ঠানে এজন্য আমরা স্কুল ছুটি দেইনি। কেন শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটিয়া এই ধরনের কাজ করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন আপনার এত প্রশ্নের উত্তর দিতে পারবো না।
এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন কোনভাবেই স্কুলে কার্যক্রম বিঘ্ন ঘটিয়ে স্কুল ক্যাম্পাসের মধ্যে অন্য কোন অনুষ্ঠান করা যাবে না। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
শিরোনাম:
- দেশবিরোধী ফ্যাসিষ্টদের কোন ছাড় নয় : প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
- যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স ও কালচারাল ফেস্ট
- কেশবপুরে অসকসের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
- গাঁজাসহ যুবককে আটক করেছে নাভারণ হাইওয়ে পুলিশ
- মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
- মহেশপুরে ঘুষ দিয়েও চাকরি পাননি শিমু খাতুন
- কোটচাঁদপুরে টিআর প্রকল্পের অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগ
- অনলাইন জুয়াচক্রের সঙ্গে জড়িতের অভিযোগে উপশহর ক্যাম্প ইনচার্জ ক্লোজড