Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পশুর লক্ষ্যমাত্রা কাগজে-কলমে, খামারে নেই
  • অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়া তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে মামলা
  • ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • চাকরি দেয়ার নামে টাকা আত্মসাতে আদালতে মামলা
  • যশোরে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ, নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা
  • মাগুরা ও যশোর জেলা যুবদলের তিন নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ
  • শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার, গ্রেপ্তার ৩
  • তালায় জলাবদ্ধতা নিরসনে এমপি’র মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মে ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘স্যার’ না বলায় সাংবাদিককে তথ্য দিলেন না বেনাপোল বন্দর পরিচালক রেজাউল

banglarbhoreBy banglarbhoreজুলাই ৮, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বেনাপোল সংবাদদাতা

স্যার না বলায় সাংবাদিককে তথ্য না দিয়ে অশোভন ব্যবহার করে রুম থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে বেনাপোল স্থল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিমের বিরুদ্ধে। এ ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দৈনিক সকালের সময় ও দৈনিক নওয়াপাড়া পত্রিকার শার্শা প্রতিনিধি ভুক্তভোগী সাংবাদিক সুমন হোসাইন জানান, বেনাপোল স্থলবন্দরের অনিয়ম ও অব্যবস্থপনা বিষয়ে বক্তব্য নিতে ৭ জুলাই দুপুর ১২টার দিকে ভারপ্রাপ্ত পরিচালকের কক্ষে প্রবেশ করলে পরিচালক রেজাউল করিম তাদের পরিচয় জানতে চান। এ সময় করিম সাংবাদিক সুমনকে স্যার বলে সম্বোধন করে কথা বলতে বলেন। তিনি বলেন স্যার ডাকলে তথ্য দিবো না হলে চলে যেতে পারেন। এমনকি আপনার যা মনে চাই তাই লিখতে পারেন। এ সময় তার সাথে থাকা সহযোগী সাংবাদিক মেহেদী মাসুদ শাকিল বন্দর পরিচালকের অশোভন আচরণ মোবাইল ফোনে রেকর্ড করেন।

অভিযোগ বিষয়ে জানতে বেনাপোল স্থল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম গতকাল সাংবাদিক সুমনের সাক্ষাৎকারের সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে জানান, স্যার ডাকা নিয়ে তার সাথে আমার কোন কথা হয়নি। আমি ফেসবুক পোস্টে বিষয়টি দেখেছি। আমি তাকে বলেছি আপনি যাচাই বাছাই না করে মনগড়া কথা লিখতে পারেন না। তথ্য দিতে অনীহা প্রকাশের কারণ জানতে চাইলে তিনি বলেন অনেক সাংবাদিককেই তো তথ্য দিই।

বেনাপোল বন্দর পরিচালকের এমন অশোভন আচরনের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বেনাপোল পৌর প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান। তিনি বলেন একজন দায়িত্বশীল কর্মকর্তার এহেন আচরণ কখনোই কাম্য নয়।

উল্লেখ্য, বেনাপোল স্থল বন্দরে সাম্প্রতিক সময়ে অনিয়ম অব্যবস্থপনার মাত্রা তীব্র হয়ে উঠেছে। যা নিয়ে ইতিমধ্যে একাধিক পত্র-পত্রিকা ও অনলাইন পোর্টালে খবর প্রকাশ হয়েছে। খোদ পরিচালক রেজাউল করিমের নামে দুদকে থাকা একাধিক মামলা ও অনিয়ম নিয়ে খবর প্রকাশ হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে পশুর লক্ষ্যমাত্রা কাগজে-কলমে, খামারে নেই

মে ৪, ২০২৬

অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়া তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে মামলা

মে ৪, ২০২৬

ইয়াবাসহ মাদক কারবারি আটক

মে ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.