পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলা লস্কর ইউনিয়নের যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান প্যারোলে মুক্তি নিয়ে হাতকড়া পরেই বাবার জানাজায় অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার বাদ আসর উপজেলার লস্কর গ্রামের নিজ বাড়িতে এ জানাজা অনুষ্ঠিত হয়।
ছেলে শহিদুর রহমান শহীদ কারাগারে থাকার সময় তার বাবা ইউনুছ আলী অসুস্থ হয়ে বুধবার মারা যান। বাবার জানাজায় অংশ নিতে পারেন এ জন্য তার পক্ষে হুরাইরা বাদশা খুলনা জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেন। যার পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফিন তাকে বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেন। এর পর তাকে বাড়িতে নিয়ে আসার পর আসর নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নির্দিষ্ট সময় শেষ হতে না হতেই তাকে কারাগারে নেয়া হয় বলে তার পরিবারের লোকেরা জানিয়েছেন।
শিরোনাম:
- তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
- যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
- লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
- আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
- যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
- যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
- লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
- কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
