Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হাসপাতাল চাকচিক্যের আঁড়ালে অনুমোদন ও কাগজপত্র নিয়ে প্রশ্ন
  • আশাশুনির মেয়ে বিএসটিআই কর্মকর্তা মিশার দাফন সম্পন্ন
  • চোরের উপর রাগ করে. . .
  • রামপাল উপজেলাকে বাল্যবিয়ে, শিশুশ্রম ও স্কুল বহির্ভুত শিশু মুক্ত ঘোষণা
  • নদীপথ-কাঁটাতার ও পণ্যবাহী ট্রাকে যশোর সীমান্তে আসে মাদক
  • জাপানের ফল পার্সিমন চাষে সফল চৌগাছার জুলফিকার
  • শিশু জোবায়েরের চিকিৎসায় সাহায্যের আবেদন
  • পাইকগাছায় লস্করে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 8
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে রোগীর আত্মহত্যা

banglarbhoreBy banglarbhoreMay 24, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে একটি বেসরকারি হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়ে পাঁচতলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ইসলাম বিশ্বাস (৩০) নামে এক রোগী। শুক্রবার (২৪মে) সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেইন গেটের সামনে মডার্ন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

ইসলাম বিশ্বাস যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের কেফায়েতনগর গ্রামের মৃত হানিফ বিশ্বাসের ছেলে।
ইসলাম বিশ্বাসের ভাতিজা রমজান আলী জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ইসলাম বিশ্বাস তার বড় ভাই বিল্লাল বিশ্বাস এবং তার মাসহ মডার্ন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এক চিকিৎসকের কাছে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে যান। ওই ক্লিনিকে ডাক্তার দেখানোর জন্য অপেক্ষারত অবস্থায় থাকাকালে ইসলাম বিশ্বাস মা এবং ভাইয়ের কাছ থেকে ছুটে গিয়ে ভবনের পাঁচ তলার ওপর থেকে ক্লিনিক এর পেছনের অংশে ঝাঁপ দেন।
এ সময় পরিবারের লোকজন এবং স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইসলাম বিশ্বাসের বড় ভাই বিল্লাল বিশ্বাস বলেন, আমার ভাই মানসিক রোগী। তাকে এর আগে পাবনা মানসিক হাসপাতালেও চিকিৎসা দেওয়া হয়েছে। এর আগেও সে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছে। তার পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। আজ ডাক্তার দেখাতে আসলে সুযোগ পেয়ে ছুটে গিয়ে পাচঁতলা ভবনের ওপর থেকে ঝাঁপ দেয়।

যশোর জেনারেল হাসপাতালে সার্জারি ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স শাহিদা খাতুন বলেন, ইসলাম বিশ্বাসকে খুব গুরুতর অবস্থায় জরুরি বিভাগ থেকে সার্জারি ওয়ার্ডে পাঠায়। আমরা এখানে অক্সিজেন দেই, ইসিজিও করাই। একপর্যায়ে ইসলাম বিশ্বাসকে ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক ডা. বিশ্বজিৎ মৃত ঘোষণা করেন।

ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক ডা. বিশ্বজিৎ বলেন, ইসলাম বিশ্বাস খুবই গুরুতর অবস্থায় ওয়ার্ডে ভর্তি হয়। শরীরের বিভিন্ন স্থানে তিনি আঘাত পান। একপর্যায়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হাসপাতাল চাকচিক্যের আঁড়ালে অনুমোদন ও কাগজপত্র নিয়ে প্রশ্ন

    September 8, 2026

    আশাশুনির মেয়ে বিএসটিআই কর্মকর্তা মিশার দাফন সম্পন্ন

    September 7, 2026

    চোরের উপর রাগ করে. . .

    September 7, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.