Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সোহাগ অটোর অনুমোদন বিহীন অটো রিকশা তৈরির কারখানা চলছেই
  • স্ত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে যশোরে স্বামী আটক
  • জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে যশোরে-উদ্বেগ (ভিডিও সহ)
  • যশোরের আলোচিত শিপ্রা মৃত্যুর বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল
  • নড়াইলে ৫ দিনব্যাপি বইমেলা উদ্বোধন
  • কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

২ বছর পর বিএনপি নেতা আলীমের লাশ উত্তোলন

banglarbhoreBy banglarbhoreJanuary 15, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শার্শা ও বেনাপোল সংবাদদাতা
যশোরের বেনাপোলে আ.লীগ নেতা-কর্মীদের হাতে হত্যার শিকার বিএনপি নেতা আলিমের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। দীর্ঘ আড়াই বছর আগে সে সময় আ.লীগ নেতা-কর্মীদের হুমকির মুখে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছিল।

এ বিষয়ে বেনাপোল পোর্টথানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া বলেন, আদালতের নির্দেশে বুধবার দুপুর ২টায় বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থান থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং পুলিশ সদস্যদের উপস্থিতিতে আব্দুল আলিমের লাশ কবর থেকে উত্তোলন করা হয়।

নিহতের স্বজনরা জানান, ২০২২ সালের ১৮ আগস্ট বেনাপোল পৌর বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল অনুষ্ঠানে ছাত্রলীগ হামলা চালায়। এতে আলিম, রিন্টু, আলিম, মুছাসহ সাত বিএনপি নেতা-কর্মী গুরুতর আহত হন। আহতরা প্রথমে যশোর সদর হাসপাতালে পরবর্তীতে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে গুরুতর জখম আলিম চিকিৎসাধীন অবস্থায় ১৫ সেপ্টেম্বর মারা যান। তবে তৎকালিন ক্ষমতাসীনদের হুমকিতে ময়না তদন্ত ছাড়ায় দাফন করা হয়েছিল। এমনকি মামলাও করা যায়নি সে সময়।
পরে ২০২৪ সালের ১৮ নভেম্বর, আব্দুল আলীমের স্ত্রী হাসিনা খাতুন বেনাপোল এবং শার্শা উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৫ জন নেতাকর্মীসহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়া জানান, ২০২২ সালে হত্যা মামলা হয়। পরে মামলাটির সঠিক তদন্তের জন্য আব্দুল আলীমের মরদেহ শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিনের উপস্থিতিতে গতকাল কবর থেকে উত্তোলন করা হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সোহাগ অটোর অনুমোদন বিহীন অটো রিকশা তৈরির কারখানা চলছেই

    September 23, 2026

    স্ত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে যশোরে স্বামী আটক

    September 23, 2026

    জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে যশোরে-উদ্বেগ (ভিডিও সহ)

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.