Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
  • যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
  • চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
  • যশোর শিক্ষা বোর্ডে দোয়া ও ইফতার মাহফিল
  • যশোর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার ও দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

৪ দফা দাবিতে যশোরে হেফাজতের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল

banglarbhoreBy banglarbhoreমে ২৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
হেফাজতে ইসলাম বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে যশোরে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দড়াটানা ভৈরব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আনোয়ারুল করীম যশোরী।
বিক্ষোভ সমাবেশ শেষে দড়াটানা ভৈরব চত্বর থেকে একটি গণমিছিল বের হয়ে খুলনা বাসস্ট্যান্ড প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। মিছিলে হাজারো ধর্মপ্রাণ মুসল্লী, কওমী মাদরাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ বিভিন্ন পেশার মানুষজন অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশ থেকে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ৪ দফা দাবি উত্থাপন করেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে ছিলো,২০১৩ সালের শাপলা চত্বরের গণহত্যাসহ সকল গণহত্যার বিচার ও ফ্যাসিবাদী সরকারের আমলে দায়েরকৃত হেফাজত নেতৃবৃন্দের সকল মিথ্যা মামলা প্রত্যাহার। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত নারী সংস্কার কমিশনের দাখিলকৃত ৩১৮ পৃষ্ঠার প্রতিবেদনের কিছু অনুচ্ছেদ সরাসরি কুরআন-হাদীস বিরোধী এবং আংশিক কুরআন-হাদীসের সাংঘর্ষিক হওয়ায় এই প্রস্তাবনা ঘৃণাভরে প্রত্যাখ্যান ও বাতিলের দাবি। বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবিত ‘বহুত্ববাদ’ বাতিল করে মহান আল্লাহর ওপর অবিচল আস্থা ও বিশ্বাসের ধারা পুনর্বহাল। ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নির্যাতন বন্ধ এবং ভারতের মোদী সরকারের বিতর্কিত ওয়াকফ বিল বাতিল।
সমাবেশে বক্তারা, বহুত্ববাদের প্রস্তাবকে বিতর্কিত ও শঙ্কার কারণ হিসেবে উল্লেখ করেন বলেন, বহুত্ববাদ ইসলামী শরিয়তের পরিপন্থি। এছাড়া ওয়াকফ বিল এর প্রস্তাবনা ইসলামী উত্তরাধিকার আইন ও ইসলামী পারিবারিক আইনকে নারীর প্রতি বৈষম্যের অন্যতম কারণ। এই আইনের ফলে সমাজ ব্যবস্থা চরম অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে। ২০১৩ সালের শাপলা চত্বরের গণহত্যাসহ সকল গণহত্যার বিচার দ্রুত নিশ্চিত ও অপরাধীদের শাস্তির দাবি জানান তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম যশোর জেলা শাখার সেক্রেটারি মাওলানা নাজির উদ্দীন, হেফাজতে ইসলামের নেতা মাওলানা আব্দুল মান্নান, মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা নাসীরুল্লাহ, মুফতি শামসুর রহমান, মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি হাফিজুর রহমান, মুফতি কামরুল আনোয়ার নাঈম, মুফতি আব্দুর রহমান এযাযী, মুফতি আমানুল্লাহ কাসেমী, মুফতি মাসউদুর রহমান, মাওলানা জিয়াউর রহমান, মুফতি সাইফুল ইসলাম প্রমুখ।

গণমিছিল বিক্ষোভ সমাবেশ হেফাজতের
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা

মার্চ ৯, ২০২৬

যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মার্চ ৯, ২০২৬

যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.