Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • WinShark – Din Omfattende Guide til Spilleoplevelser og Gevinster
  • Tom Casinon – Varma Pelielämyksesi Lähtee Täältä
  • SpinBoss Casino – Din egen Omfattende Guide til Spilleaktiviteter og Udbetalinger
  • Roostino – Uskottava Pelitoverisi Internetissä
  • NVCasino – Din Komplette Guide til Gaming-oplevelser og Gevinster Online
  • Kingdom Casino – Eksklusiv Spiloplevelse i Højeste klasse
  • FoxSlots – Din ultimata spelplats för underhållning och priser online
  • Casea Casino – Din egen Komplette Guide til Spillerfaringer og Gevinster
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

৯৩ ফাউন্ডেশন ও যশোর কমিউনিটি ইউ.কে’র যৌথ অর্থায়নে হুইল চেয়ার প্রদান

banglarbhoreBy banglarbhoreNovember 16, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
৯৩ ফাউন্ডেশন (এসএসসি ৯৩ ব্যাচ) তাদের ফেসবুক পেজের মাধ্যমে যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দুটি অত্যাধুনিক হুইল চেয়ার প্রদান করেছে। শনিবার সকালে হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে এই হুইল চেয়ারগুলো হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন আর রশীদের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) আ.ন.ম বজলুর রশীদ, ডা. ফোয়ারা, ৯৩ ফাউন্ডেশন ফেসবুক পেজের এডমিন আবুল কাশেম, তিতাস আহমেদ, মডারেটর আব্দুল্লাহ বিদ্যুৎ, সদস্য নাজমুল, প্রবীর বিশ্বাস, এনামুল হক, মনস সরকার, প্রশান্ত অধিকারী, বিদ্যুত কুন্ডু, রফিকুল ইসলাম, জাফর ইকবল এবং হাসপাতালের স্টোর কিপার রতন সরকার প্রমুখ।

সংগঠনের সদস্যরা জানিয়েছেন, ৯৩ ফাউন্ডেশন তার ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে বৃক্ষ রোপণ, স্বেচ্ছায় রক্তদান, বন্যায় ত্রাণ বিতরণ এবং শীতের পোশাক বিতরণ। এবারের উদ্যোগের মাধ্যমে তারা হাসপাতালের রোগীদের সুবিধার্থে হুইল চেয়ার প্রদান করেছে। তাদের উদ্দেশ্য শুধু শিক্ষাগত নয়, সামাজিক উন্নয়ন ও মানবতার সেবা করা। সংগঠনটি সবার সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন আর রশীদ এই সহায়তার জন্য ৯৩ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের উদ্যোগ হাসপাতালের রোগীদের জন্য অত্যন্ত উপকারী। আমরা আশা করি, এই সহযোগিতা আমাদের রোগী পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এছাড়া, সংগঠনটি পূর্বেও নানা সামাজিক উদ্যোগ নিয়ে স্থানীয় সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ৯৩ ফাউন্ডেশনের সদস্যরা তাদের ভবিষ্যত কার্যক্রমের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

যশোর যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ৯৩ ফাউন্ডেশন যশোর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    WinShark – Din Omfattende Guide til Spilleoplevelser og Gevinster

    September 9, 2026

    Tom Casinon – Varma Pelielämyksesi Lähtee Täältä

    September 9, 2026

    SpinBoss Casino – Din egen Omfattende Guide til Spilleaktiviteter og Udbetalinger

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.