Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আধ্যাত্মিকতা ও নান্দনিকতায় অনন্য চৌগাছার তানজিলা মসজিদ
  • ক্রিকেট আম্পয়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোরের নির্বাচনে ১৬ পদে ২৬ মনোনয়ন জমা
  • যশোরে সৎ ছেলে হত্যার ঘটনায় বাবাসহ আটক ২
  • মাগুরায় জেলা আওয়ামী লীগর কার্যালয় উদ্বোধনের পাঁচ মিনিটের মধ্যে অগ্নি সংযোগ ভাঙচুর, আটক ৩
  • ইরানে হামলার প্রতিবাদে যশোরে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ সমাবেশ
  • যশোরে ‘চালডাল’ কর্মীদের বকেয়া বেতন সংকটের সমাধান
  • যশোরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ
  • ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অনলাইনে জুয়া আসক্ত : মায়ের গহনা চুরি করে লাপাত্তা ছেলে ডিবির হাতে আটক

banglarbhoreBy banglarbhoreজুলাই ২৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

 

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের মণিরামপুরে অনলাইনে জুয়া খেলতে মায়ের গহনা চুরি করে নিখোঁজ হওয়া ছেলের শেষ রক্ষা হয়নি। প্রায় তিন ভরি সোনা নিয়ে চম্পট দেয়া জুয়ায় আসক্ত ছেলে মুন্না হোসেনকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ।

একই সাথে উদ্ধার হয়েছে দুই ভরি চারআনা ওজনের সোনার গহনা ও দুটি মোবাইল ফোন। এছাড়া ছেলে মুন্নার সহকারী মণিরামপুরের দুর্বাডাঙ্গা গ্রামের রহমাতুল্লাহকে আটক করা হয়েছে। এ ঘটনায় মুন্নার মা মণিরামপুরের পাড়দিয়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী মণিরামপুর থানায় মামলা দায়ের করেছেন।

ডিবির এসআই মফিজুল ইসলাম জানান, মুন্না অনলাইন জুয়ায় আসক্ত ছিল। প্রতিনিয়ত তিনি জুয়া খেলতেন। একপর্যায়ে ঘরের আলমারি থেকে তার মায়ের তিন ভরি ওজনের সোনার গহনা নিয়ে চম্পট দেয় মুন্না। এ ঘটনায় মুন্নার মা ডিবি পুলিশে অভিযোগ দেন। অভিযোগ তদন্তে উঠে আসে চুরির ঘটনা।

পরবর্তিতে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে মুন্নার অবস্থান শনাক্ত করে পুলিশ। শনিবার বিকেলে তাকে দূর্বাডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে মুন্না এসব কথা স্বীকার করে। এছাড়া ওই সোনা তিনি অনলাইন জুয়ার সাব এজেন্ট রহমাতুল্লাহর কাছে দিয়েছেন বলে জানান। পরবর্তিতে ডিবি পুলিশ চিনেটোলা বাজার থেকে রহমতুল্লাকে আটক করে।

এসময় তার কাছ থেকে দুই ভরি চার আনা সোনা উদ্ধার করা হয়। ডিবি আরও জানায়, এ ঘটনায় মুন্নার মা হোসনে আরা বাদী হয়ে মণিরামপুর থানায় মামলা করেন। অনলাইন জুয়ার সাথে অন্য কারা জড়িত রয়েছেন তা খতিয়ে দেখছে ডিবি পুলিশ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আধ্যাত্মিকতা ও নান্দনিকতায় অনন্য চৌগাছার তানজিলা মসজিদ

মার্চ ৫, ২০২৬

ক্রিকেট আম্পয়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোরের নির্বাচনে ১৬ পদে ২৬ মনোনয়ন জমা

মার্চ ৫, ২০২৬

যশোরে সৎ ছেলে হত্যার ঘটনায় বাবাসহ আটক ২

মার্চ ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.