Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সুবর্ণভূমি’র নতুন কার্যালয় উদ্বোধন
  • বৈশাখ বরণ : বিবর্তন-সুরবিতান-সুরধুনী আনছে চমক
  • প্রধানমন্ত্রীর যশোর সফর ঘিরে জেলা বিএনপির যৌথসভা, ব্যাপক প্রস্তুতির নির্দেশ
  • যশোরে সাম্রাজ্যবাদ বিরোধী বিক্ষোভে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি
  • যশোরে জমি বিরোধকে কেন্দ্র করে মামলা-হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
  • এক মুঠো স্বপ্ন বিলিয়ে দেন হোসাইন আহমেদ
  • যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১
  • ঝড় উঠলে সন্তানদের নিয়ে পলিথিন জড়িয়ে রাত কাটাতে হয় তাদের!
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অপরাধের সঙ্গে তাল মেলাতে প্রস্তুত থাকতে হবে পুলিশকে : প্রধানমন্ত্রী

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর ডেস্ক

আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যুগে প্রতি মুহূর্তে পাল্টে যাওয়া অপরাধের ধরনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পুলিশ বাহিনীকে সে অনুযায়ী প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ ক্ষেত্রে সরকার বাহিনীর পাশে আছে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক সভায় একথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, “প্রযুক্তির উৎকর্ষতা যত বৃদ্ধি পাচ্ছে, অপরাধও কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে হচ্ছে। নতুন নতুন মাত্রায় অপরাধ দেখা দিচ্ছে। অপরাধের সঙ্গে সেটাকে মোকাবেলা করার পদ্ধতিও যদি সমানতালে না চলে তাহলে কিন্তু যথাযথভাবে সেটা করা যায় না। এই জন্যই আমরা সেভাবেই চেষ্টা করে যাচ্ছি। ‘স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ,’ এই প্রতিপাদ্য নিয়ে গত মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সে শুরু হয়েছে ছয় দিনব্যাপী পুলিশ সপ্তাহ।

পুলিশ বাহিনী এখন মানুষের বন্ধু হিসেবে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আজকাল মানুষ আর আগের মতো পুলিশকে ভয় পায় না। এখন তারা আস্থা ফিরে পেয়েছে। পুলিশকে নিজের বন্ধু এবং আস্থার জায়গা হিসেবে সাধারণ মানুষ বিবেচনা করে। মানুষের এই বিশ্বাস এবং আস্থা অর্জন করতে হবে।

যেকোনো কর্মস্থলেই হোক না কেন-সেখানে নারী, পুরুষ, শিশু যেই থাকুক তাদেরকে আপনজন হিসেবে বিবেচনা করেই তাদের প্রতি দায়িত্ব পালন করবেন। তাদের সেবা করবেন এটাই সকলে চায়।

আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা, পুলিশ সদস্যদের হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের মামলাগুলোর দীর্ঘসূত্রতা নিয়ে কথা বলেন শেখ হাসিনা। বলেন, “আমি মনে করি যারা এই ধরনের অপরাধ করে তাদের মামলাগুলো যদি যথাযথভাবে চলে এবং যদি দ্রুত সাজা হয়ে যায়, তাহলে আর অপরাধ করার সাহস পাবে না। ভবিষ্যতে যেন আর কেউ এইভাবে পুলিশের ওপর আক্রমণ করতে না পারে সেজন্য বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকতে বলেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, “রাজনীতির নামে হোক আর সন্ত্রাসের নামে হোক, আইনকে যেন কেউ নিজের হাতে তুলে নিতে না পারে এবং আইনশৃংখলা ও মানুষের জানমাল এবং জাতীয় সম্পদের ক্ষতি করতে না পারে সে ব্যাপারে পুলিশকে অবিচল থাকতে হবে। যখনই দরকার যথাযথ ভূমিকা পালন করতে হবে। আমি আপনাদের কাছে সেটাই কামনা করি। তিনি বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে। বাংলাদেশকে এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখা হয়, সে প্রসঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। পুলিশের সদস্যদের উদ্দেশে বলেন, সেই ভাবমূর্তি ধরে রেখে আমাদের সামনের দিকে এগোতে হবে। সেজন্য আমাদের যেকোনো কাজ, প্রকল্প বাস্তবায়ন থেকে শুরু করে জানমালের নিরাপত্তা, অপরাধ মোকাবেলা এবং সাজার ব্যবস্থাকরণে যথাযথ দায়িত্ব পালন করা সকলের কর্তব্য। সেভাবেই আপনারা কাজ করে যাবেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সুবর্ণভূমি’র নতুন কার্যালয় উদ্বোধন

এপ্রিল ১১, ২০২৬

বৈশাখ বরণ : বিবর্তন-সুরবিতান-সুরধুনী আনছে চমক

এপ্রিল ১১, ২০২৬

প্রধানমন্ত্রীর যশোর সফর ঘিরে জেলা বিএনপির যৌথসভা, ব্যাপক প্রস্তুতির নির্দেশ

এপ্রিল ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.