Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বিমানবাহিনীর উদ্যোগে যশোরে পরিচ্ছন্নতা অভিযান
  • ক্রেতাশূন্য মাছবাজার
  • কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ইফতার অনুষ্ঠিত
  • দাদা রিপনের ১৭তম হত্যাবার্ষিকী আজ
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল আটক
  • বাগেরহাটের মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে বাঁধ দেয়ার চেষ্টা : প্রতিমন্ত্রীর নির্দেশে ভণ্ডুল
  • ঝিনাইদহে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জীবননগরে রজনীগন্ধা ফুল চাষ করে লাভবান চাষি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অপহৃত কিশোরী উদ্ধারে যেয়ে মারপিটের শিকার পুলিশ

banglarbhoreBy banglarbhoreমে ৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

অপহরণ মামলায় ভুক্তভোগীকে উদ্ধার করতে যেয়ে ঝিনাইদহে মারপিটের শিকার হয়েছেন যশোর কোতয়ালী থানার তিন পুলিশ সদস্য। সোমবার বিকেলে ১৪ বছরের এক কিশোরীকে উদ্ধার করতে এসে কালিগঞ্জ পৌরসভার বাকুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, যশোর কোতয়ালী থানার এএসআই তাপস কুমার পাল, কনস্টেবল রাবেয়া খাতুন ও ফারজানা খাতুন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বাকুলিয়া গ্রামের ইমাদুল ইসলামের ভাইরার ছেলে সুজন হোসেন যশোর থেকে অপ্রাপ্ত বয়স্ক এক মেয়েকে নিয়ে এসে পরিবারের অমতে বিয়ে করে। এ ঘটনায় মেয়ের পরিবার যশোর কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর যশোর থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরের পর কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় মেয়েটিকে উদ্ধারে ওই গ্রামে যায়। বাকুলিয়া গ্রামের ইমাদুলের বাড়িতে গিয়ে ভিকটিম মেয়েকে উদ্ধার করে নিয়ে আসার সময় স্থানীয় কয়েকজন নারী পুরুষ পুলিশের উপর হামলা করে।

এ সময় তারা পুলিশের কাছ থেকে ভিকিটিম মেয়েকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্য ও ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরমধ্যে আহত পুলিশ সদস্যদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। এসময় পুলিশ সদস্যদের মার ঠেকাতে গিয়ে আহত হন কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আছাদুজ্জামান আসাদের স্ত্রী মাছুরা খাতুন।

আহত কনস্টেবল রাবেয়া খাতুন জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসার সময় ৬ থেকে ৭ জন পুরুষ এসে আমাকে বলে হাত ছেড়ে দাও। হাত না ছাড়াই আমাকে এবং আমার সাথে থাকা নারী কনস্টেবলকে মারপিট শুরু করে। তারা আমাদের বেধড়ক মারপিট শুরু করে।

এ ঘটনায় জানতে চাইলে যশোর কোতয়ালী থাকার ওসি আবুল হাসনাত বলেন, ‘বিষয়টি শুনেছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।’ কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, যশোর কোতয়ালী থানার পুলিশ কালীগঞ্জ থানার সহযোগিতায় বাকুলিয়া গ্রামের অপ্রাপ্ত বয়স্ক কিশোরীকে উদ্ধারে গেলে হামলার শিকার হয়।

আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর পাঠিয়ে দেয়া হয়েছে। এখন আইনগত ব্যবস্থা যশোর থানা নিবে বলে যোগ করেন ওসি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বিমানবাহিনীর উদ্যোগে যশোরে পরিচ্ছন্নতা অভিযান

মার্চ ১৪, ২০২৬

ক্রেতাশূন্য মাছবাজার

মার্চ ১৩, ২০২৬

কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ইফতার অনুষ্ঠিত

মার্চ ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.