অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরীর পিতা রোববার থানায় ৫ জনকে বিবাদী করে লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী উপজেলার রাজঘাট এলাকার মল্লেমতলা গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, ১৭ ফেব্রুয়ারি বিকেলে মল্লেমতলা গ্রামের প্রতিবেশীর শিশু পুত্র ও নির্যাতিত ওই শিক্ষার্থীর ছোট ভাই মারামারি করে। তার ভাইকে কেন মারা হয়েছে জানতে চাইলে প্রতিবেশী বিষ্ণু শীল (৫৫), বিষ্ণু শীলের দুই পুত্র উজ্জল শীল (৪০), জনোশীল (৩৫), উজ্জ্বল শীলের স্ত্রী তিথিকা শীল (২৬) ও বিষ্ণু শীলের স্ত্রী শেপালী শীল (৫৫) মিলে ওই কিশোরীকে এলোপাতাড়ি মারধরে জখম করে ও জামাকাপড় ছিড়ে ফেলে। এছাড়া তাকে নির্যাতনে সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে। নির্যাতিত ওই কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে ওই দিন বাড়ি ফিরে যায়। এ ঘটনায় কিশোরীর পিতা মফিজুর রহমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম বলেন, শিশুদের মধ্যে মারামারি ঘটনায় বড়রা জড়িয়ে পড়ে ওই কিশোরীকে মারধর করে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম:
- যশোরের অভয়নগরের শুভরাড়া খানজাহান আলী (রহ.) মসজিদ: ইতিহাস ও ঐতিহ্যের নীরব সাক্ষী
- যশোরে রানা প্রতাপ হত্যা রহস্য উদ্ঘাটন, অস্ত্রসহ মূল আসামি গ্রেপ্তার
- যশোরে ফুলেল সংবর্ধনায় সিক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
- শার্শার বাজার-ঘাটে চাঁদাবাজি চলবে না : এমপি আজীজুরের হুঁশিয়ারি
- মন্ত্রী হয়ে কাল প্রথম যশোর আসছেন অমিত
- যশোরে রমজানের শুরুতেই রেশমি জিলাপি বিক্রির হিড়িক
- পবিত্র রমজানে যানজট নিরসনে পৌরসভার ফুটপাত উচ্ছেদ অভিযান
- যশোরে ট্রলির ধাক্কায় চাচা নিহত, ভাতিজা আহত

