Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রোগী কল্যাণ সমিতি যশোরের মতবিনিময়
  • অবৈধ দখলদার উচ্ছেদে সড়কে যশোর পৌরসভার লাল দাগ
  • ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মিম
  • যশোরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
  • জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টানা দ্বিতীয় জয় যশোরের
  • রামপালে আল আমীন বাহিনীর হামলা : বিচার দাবিতে আহতদের সংবাদ সম্মেলন
  • যশোরে ফিতরা ১০০ টাকা যাকাতের নিসাব ২ লাখ ১৪ হাজার টাকা
  • যশোরে স্বর্ণের বারসহ আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে খেলার মাঠে প্রাচীর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreজুন ৬, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

অভয়নগর সংবাদদাতা

যশোরের অভয়নগরে সুন্দলী ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাঝ বরাবর একটি খেলার মাঠে প্রাচীর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সুন্দলী ইউনিয়নের সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নির্মাণাধীন প্রাচীরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা চৈতন্য কুমার ম-লের সভাপতিত্বে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ রায় কপিল, প্যানেল চেয়ারম্যান লিপিকা মণ্ডল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পল্লব বিশ^াস, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বিকাশ সরকার, ইউপি সদস্য বিপ্লব মজুমদার, পবিত্র বিশ^াস, অপূর্ব লাল ধর, নিপুন সরকার, শিপন বিশ^াস, আওয়ামী লীগ নেতা হৈমন্তী রাণী বিশ^াস প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সুন্দলী ইউনিয়ন পরিষদ এবং তার পাশে নবনির্মিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে একটি খেলার মাঠ রয়েছে। যে মাঠে স্থানীয় শিশুরা খেলাধুলা করে থাকে। সেই মাঠের মাঝ বরাবর একটি প্রাচীর নির্মাণ করা হচ্ছে। এ প্রাচীর নির্মাণ হলে শিশুদের খেলাধুলা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।

বক্তারা দাবি করেন, মাঠের মাঝ বরাবর প্রাচীর নির্মাণ কাজ দ্রুত সময়ের মধ্যে বন্ধ করতে হবে। পাশাপাশি সরকারি দুই প্রতিষ্ঠানের চতুর্পাশে প্রাচীর দিয়ে একটি গেট রাখলে নতুন এ প্রাচীরের আর প্রয়োজন হবে না। বেঁচে যাবে প্রাচীর নির্মাণে সরকারি ব্যয়। উন্মুক্ত হবে শিশুদের একমাত্র খেলার মাঠ। এ ব্যাপারে যশোর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রোগী কল্যাণ সমিতি যশোরের মতবিনিময়

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

অবৈধ দখলদার উচ্ছেদে সড়কে যশোর পৌরসভার লাল দাগ

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মিম

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.