অভয়নগর সংবাদদাতা

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশসবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস২০২৬ পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’ উদ্যোগে ্যালি, আলোচনা সভা, ঋণের চেক, উৎসাহ ভাতা গাছের চারা বিতরণ এবং পুরস্কার প্রদান করা হয়।

 

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশীষ কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু।

সাংস্কৃতিক কর্মী দেবাশীষ দাস নান্টুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মহিউল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলতাফ হোসেন, অভয়নগর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার প্রমুখ।

অনুষ্ঠানে তিনজন সদস্যকে চার লাখ টাকার উদ্যোক্তা ঋণ, সাতজন শিক্ষার্থীকে এক লাখ ২৩ হাজার ৯৪০ টাকার উৎসাহ ভাতা এবং গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

Share.
Exit mobile version