অভয়নগর সংবাদদাতা
অভয়নগরে পানিতে ডুবে হুজাইফা (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার চলিশিয়া ইউনিয়নের চিলিশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হুজাইফা হঠাৎ করেই নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করলে পাশের একটি পানিভর্তি স্থানে তাকে অচেতন অবস্থায় ভাসতে দেখেন। দ্রুত উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।শিশু হুজাইফার আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Share.
Exit mobile version